ফিকহুস সুনান ওয়াল আসার
২৩. স্বীকারোক্তি ও সন্ধি অধ্যায়
হাদীস নং: ২১৬১
স্বীকারোক্তি ও সন্ধি অধ্যায়
কারো সম্পদ তার বিনা অনুমতিতে গ্রহণ করা কারো জন্যই বৈধ নয়
(২১৬১) আবু হুমাইদ সায়িদি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোনো মানুষের জন্য বৈধ নয় যে, সে তার ভাইয়ের একটি লাঠি আনন্দিত চিত্তে প্রদান করা ছাড়া গ্রহণ করবে।
كتاب الإقرار والصلح
عن أبي حميد الساعدي رضي الله عنه مرفوعا: لا يحل لامرئ أن يأخذ عصا أخيه بغير طيب نفس منه
হাদীসের তাখরীজ (সূত্র):
(ইবন হিব্বান ও হাকিম** তাদের সহীহ গ্রন্থদ্বয়ে) । [সহীহ ইবন হিব্বান, হাদীস-৫৯৭৮]
** [গ্রন্থকার হাদীসটি উদ্ধৃত করেছেন বুলুগুল মারামের বরাতে। সামীর যুহাইরি বুলুগুল মারামের টীকায় বলেন, 'হাদীসটিকে ইমাম হাকিমের দিকে সম্পৃক্ত করা সম্ভবত ইবন হাজারের ভুল'। ইবন হিব্বান ছাড়াও হাদীসটি আরো সঙ্কলন করেছেন আহমাদ (মুসনাদ-২৩৬০৫), তাহাবি (মুশকিলুল আসার-২৮২২, মাআনিল আসার-৬৬৩২), বাযযার (মুসনাদ-৩৭১৭), বাইহাকি (কুবরা-১১৫৪২, ১৯৬৪৫) প্রমুখ মুহাদ্দিস। হাইসামি, আলবানি, শুআইব আরনাউত, হুসাইন সালীম, সামীর যুহাইরি, ইসলাম মানসুর প্রমুখ মুহাদ্দিস হাদীসটিকে সহীহ বলেছেন। -সম্পাদক]