ফিকহুস সুনান ওয়াল আসার
২২. অভিযোগ-মামলা দায়ের করার বিধান
হাদীস নং: ২১৫২
অভিযোগ-মামলা দায়ের করার বিধান
ক্রেতা-বিক্রেতা যদি মতভেদ করেন
(২১৫২) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কখনো ক্রেতা ও বিক্রেতা মতভেদ করেন এবং তাদের কারো পক্ষে কোনো সাক্ষ্য-প্রমাণ না থাকে, তবে সেক্ষেত্রে পণ্যের মালিক যা বলবে তা গ্রহণ করতে হবে, অথবা তারা বিক্রয় চুক্তি বাতিল করে দেবে।
كتاب الدعوى
عن ابن مسعود رضي الله عنه مرفوعا يقول: إذا اختلف المتبايعان (البيعان) ليس بينهما بينة (والبيع قائم بعينه) فهو ما يقول رب السلعة (فالقول ما قال البائع) أو يتتاركان
হাদীসের তাখরীজ (সূত্র):
(সুনান চতুষ্টয় । হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন। ইবন মাজাহর বর্ণনায় অতিরিক্ত বলা হয়েছে: 'যদি বিক্রয় বা বিক্রীত পণ্য অবিকল অপরিবর্তিত থাকা অবস্থায় ক্রেতা-বিক্রেতা মতভেদ করেন তবে বিক্রেতার কথাই সঠিক বলে গণ্য হবে, অথবা...'। হাদীসটি হাসান মুরসাল)। [সুনান আবু দাউদ, হাদীস-৩৫১২; সুনান তিরমিযি, হাদীস-১২৭০; সুনান নাসায়ি, হাদীস-৪৬৪৯; সুনান ইবন মাজাহ, হাদীস-২১৮৬]