ফিকহুস সুনান ওয়াল আসার
১৯. বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ২১০৩
বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়
বিচারক নিয়োগের ক্ষেত্রে সতর্কতা
(২১০৩) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কতিপয় মানুষের মধ্য থেকে একব্যক্তিকে নিয়োগ প্রদান করল- যাদের মধ্যে উক্ত নিয়োগপ্রাপ্ত ব্যক্তির চেয়েও আল্লাহর নিকট অধিকতর প্রিয় (অধিকতর যোগ্য) ব্যক্তি বিদ্যমান- সে ব্যক্তি আল্লাহর আমানতের খিয়ানত করল, তাঁর রাসূলের আমানতের খিয়ানত করল এবং মুমিনদের আমানতের খিয়ানত করল ।
كتاب القضاء
عن ابن عباس رضي الله عنهما رفعه: من استعمل رجلا من عصابة وفي تلك العصابة من هو أرضى لله منه فقد خان الله وخان رسوله وخان المؤمنين
হাদীসের তাখরীজ (সূত্র):
(ইবন আদি। হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন । যাহাবি হাদীসটিকে দুর্বল বলে উল্লেখ করেছেন। উকাইলির মতে হাদীসটি উমার রা.র বক্তব্য। এই হাদীসের সমার্থক একটি হাদীস আবু ইয়া'লা হুযাইফা রা.র সূত্রে সঙ্কলন করেছেন, আরেকটি হাদীস আহমাদ আবু বাকর রা.র সূত্রে সঙ্কলন করেছেন এবং হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন)। [মুস্তাদরাক হাকিম, হাদীস-৭০২৩; ইবন আদি, আল কামিল ৩/২১৯]