ফিকহুস সুনান ওয়াল আসার

১৯. বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ২১০০
বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়
বিচারকদেরকে কড়াকড়ি করতে হবে, ন্যায়বিচারের দায়িত্বে অবহেলার পরিণাম এবং যথাযথভাবে দায়িত্ব পালনের পুরস্কার
(২১০০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যাকে মানুষদের মধ্যে বিচারক নিয়োগ করা হল তাকে ছুরি ছাড়াই জবাই করা হল।
كتاب القضاء
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من جعل قاضيا بين الناس فقد ذبح بغير سكين

হাদীসের তাখরীজ (সূত্র):

(আবু দাউদ, আহমাদ। তিরমিযি হাদীসটিকে হাসান বলেছেন। ইবন হিব্বান ও হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন)। [মুসনাদ আহমাদ, হাদীস-৭১৪৫; সুনান আবু দাউদ, হাদীস-৩৫৭২; সুনান ইবন মাজাহ, হাদীস-২৩০৮; মুস্তাদরাক হাকিম, হাদীস-৭০১৮; সুনান তিরমিযি, হাদীস-১৩২৫]

হাদীসের ব্যাখ্যা:

যে ব্যক্তিকে ছুরি দ্বারা যবেহ করা হয়, সে ২-৪ মিনিটে মরে যায়; কিন্তু যদি কাউকে ছুরি ছাড়া যবেহ করার চেষ্টা করা হয় তবে এ কথা সুস্পষ্ট যে, সে ব্যক্তি তাড়াতাড়ি মৃত্যু বরণ করবে না। দীর্ঘ সময় তার কষ্ট হবে। হাদীসের দাবি ও উদ্দেশ্য এই যে, কাযী ও হাকিম হওয়া নিজেকে বিরাট পরীক্ষা ও বিপদে নিক্ষেপ করা। আর এ পদ ও দায়িত্ব পালনকারীকে বুঝতে হবে যে, সে মাথার ওপর কাঁটার মুকুট তুলে নিচ্ছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান