ফিকহুস সুনান ওয়াল আসার
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
হাদীস নং: ২০৮৩
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
কোনো মুসলিমকে ঋণ দেওয়ার ফযীলত
(২০৮৩) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোনো মুসলিম যদি অন্য কোনো মুসলিমকে দুইবার ঋণ প্রদান করে তবে তা একবার দান করার সমতুল্য হবে।
كتاب البيوع
عن ابن مسعود رضي الله عنه مرفوعا: ما من مسلم يقرض مسلما قرضا مرتين إلا كان كصدقتها مرة.
হাদীসের তাখরীজ (সূত্র):
(ইবন মাজাহ যয়ীফ সনদে হাদীসটি সঙ্কলন করেছেন। দারাকুতনির মতে হাদীসটি ইবন মাসউদ রা.র নিজের বক্তব্য) । [সুনান ইবন মাজাহ, হাদীস-২৪৩০]