ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০৭৮
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
বাইউস সালাম বা অগ্রিম ক্রয়ের বৈধতা
(২০৭৮) ইবন আব্বাস রা. বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, সুনির্দিষ্ট সময়ে পণ্য পরিশোধের নিশ্চয়তার ভিত্তিতে অগ্রিম মূল্য প্রদান আল্লাহ কুরআন কারীমে** বৈধ করেছেন এবং অনুমতি দিয়েছেন।
كتاب البيوع
عن ابن عباس رضي الله عنه قال: أشهد أن السلف المضمون إلى أجل مسمى قد أحله الله في كتابه وأذن فيه

হাদীসের তাখরীজ (সূত্র):

[মুস্তাদরাক হাকিম, হাদীস-৩১৩০; মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-২২৩১৯; মুসনাদ শাফিয়ি, হাদীস-১৪৩৭]

** [সূরা: [২] বাকারা, আয়াত ২৮২। 'হে মুমিনগণ, যখন তোমরা কোনো সুনির্দিষ্ট সময়ের জন্য ঋণের আদান প্রদান কর তখন তা লিপিবদ্ধ করে নাও। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান