ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০৪৭
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
কুকুরের মূল্য, বেশ্যার উপার্জন, গণকের পারিশ্রমিক ও বিড়ালের মূল্য নিষিদ্ধ এবং শিকারি কুকুর বিক্রয় বৈধ
(২০৪৭) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) শিকারি কুকুরের মূল্যের বিষয়ে অনুমতি প্রদান করেছেন।
كتاب البيوع
عن ابن عباس رضي الله عنهما قال: رخص رسول الله صلى الله عليه وسلم في ثمن كلب الصيد.

হাদীসের তাখরীজ (সূত্র):

(আবু হানীফা তার মুসনাদে সুন্দর সনদে)। [মুসনাদ আবু হানীফা, হাদীস-১৭; যাইলায়ি, নাসবুর রায়াহ ৪/৫৪]
tahqiqতাহকীক:তাহকীক চলমান