ফিকহুস সুনান ওয়াল আসার

১৫. নিখোঁজ স্বামীর বিধানাবলি

হাদীস নং: ১৯৯১
নিখোঁজ স্বামীর বিধানাবলি
নিখোঁজ স্বামীর স্ত্রী তারই স্ত্রী থাকবে যতক্ষণ না তার মৃত্যু সংবাদ বা তালাক পৌঁছবে
(১৯৯১) মুগীরা ইবন শু'বা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিখোঁজ ব্যক্তির স্ত্রী তার স্ত্রীই থাকবে যতক্ষণ না তার নিকট তার কোনো সংবাদ পৌঁছবে।
كتاب المفقود
عن المغيرة بن شعبة رضي الله عنه مرفوعاً: إمرأة المفقود امرأته حتى يأتيها الخبر

হাদীসের তাখরীজ (সূত্র):

(দারাকুতনি দুর্বল** সনদে হাদীসটি সঙ্কলন করেছেন)। [সুনান দারাকুতনি, হাদীস-৩৮৪৯; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১৫৫৬৫]

** [আলবানি বলেন, হাদীসটি যয়ীফ জিদ্দান বা অত্যন্ত দুর্বল। হাদীসটির সনদে সাওয়ার ইবন মুসআব ও মুহাম্মাদ ইবন শুরাহবীল রয়েছেন। সাওয়ার অত্যন্ত দুর্বল; আহমাদ ও দারাকুতনি তাকে পরিত্যক্ত বলেছেন। আবু হাতিম বলেন, হাদীসটি আপত্তিকর। মুহাম্মাদ ইবন শুরাহবীলের হাদীস পরিত্যক্ত। তিনি মুগীরা ইবন শু'বার সূত্রে নবী (ﷺ) এর নামে বেশকিছু আপত্তিকর ও বাতিল রিওয়ায়াত বর্ণনা করেছেন। দেখুন: ইবন আবু হাতিম, ইলালুল হাদীস ৪/১১৯; ইবনুল হুমাম, ফাতহুল কাদীর ৬/১৪৬; আমীর সানআনি, সুবুলুস সালাম ২/৩০৪; যাইলায়ি, নাসবুর রায়াহ ৩/ ৪৭৩; ইবন হাজার, আদ দিরায়াহ ২/১৪৩; আইনি, আল বিনায়াহ ৭/৩৬৪; আলবানি, সিলসিলাহ যয়ীফাহ ৬/৪৮৪-৪৮৫। - সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান