ফিকহুস সুনান ওয়াল আসার

১৫. নিখোঁজ স্বামীর বিধানাবলি

হাদীস নং: ১৯৮৯
নিখোঁজ স্বামীর বিধানাবলি
নিখোঁজ স্বামীর স্ত্রী তারই স্ত্রী থাকবে যতক্ষণ না তার মৃত্যু সংবাদ বা তালাক পৌঁছবে
(১৯৮৯) আলী রা. বলেন, নিখোঁজ ব্যক্তির স্ত্রী যদি অন্যত্র বিবাহও করে তবুও সে প্রথম স্বামীর স্ত্রী বলে গণ্য হবে, দ্বিতীয় স্বামীর সাথে সে ঘর করুক অথবা না করুক (অর্থাৎ দ্বিতীয় স্বামীর সাথে ঘর করার পরেও যদি প্রথম স্বামী ফিরে আসে তবে প্রথম স্বামীর দাবিই অগ্রগণ্য হবে)।
كتاب المفقود
عن علي رضي الله عنه: لو تزوجت فهي امرأة الأول دخل بها الثاني أو لم يدخل

হাদীসের তাখরীজ (সূত্র):

(আবু উবাইদ হাসান সনদে)। [ইবন হাজার, ফাতহুল বারি ৯/৪৩১]
tahqiqতাহকীক:তাহকীক চলমান