ফিকহুস সুনান ওয়াল আসার

১৫. নিখোঁজ স্বামীর বিধানাবলি

হাদীস নং: ১৯৮৮
নিখোঁজ স্বামীর বিধানাবলি
নিখোঁজ স্বামীর স্ত্রী তারই স্ত্রী থাকবে যতক্ষণ না তার মৃত্যু সংবাদ বা তালাক পৌঁছবে
(১৯৮৮) আলী রা. থেকে বর্ণিত, নিখোঁজ স্বামীর স্ত্রীর বিষয়ে তিনি বলেন, এই মহিলা বিপদগ্রস্থ। স্বামীর মৃত্যু সংবাদ বা স্বামীর পক্ষ থেকে তালাক পৌঁছানো পর্যন্ত তাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।
كتاب المفقود
عن علي رضي الله عنه قال في امرأة المفقود : هي امرأة ابتُليت فلتصبر حتى يأتيها موت أو طلاق

হাদীসের তাখরীজ (সূত্র):

(আব্দুর রাযযাক যয়ীফ সনদে আলী রা.র এই মতটি সঙ্কলন করেছেন। তিনি অন্য একটি বিচ্ছিন্ন সনদেও আলী রা. থেকে এই মত উদ্ধৃত করেছেন। এই সনদটি বিচ্ছিন্ন হলেও সনদের বাকি রাবীগণ নির্ভরযোগ্য। শাফিয়ি আলী রা. থেকে অনুরূপ মতামত উদ্ধৃত করেছেন । বাইহাকি বলেন, এই মতটি আলী রা.র মত হিসেবে প্রসিদ্ধ)। [মুসান্নাফ আব্দুর রাযযাক, হাদীস-১২৩৩০, ১২৩৩২]
tahqiqতাহকীক:তাহকীক চলমান