ফিকহুস সুনান ওয়াল আসার

১৩. রাষ্ট্র ও প্রশাসন

হাদীস নং: ১৯৬৭
রাষ্ট্র ও প্রশাসন
সমাজবিচ্ছিন্ন হওয়া ও রাষ্ট্রপ্রধানের আনুগত্য পরিত্যাগ করার নিন্দা
(১৯৬৭) উম্মু সালামাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আম্মার রা.কে বলেন, বিদ্রোহী দল তোমাকে হত্যা করবে।
كتاب الخلافة و الإمارة
عن أم سلمة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم لعمار: تقتلك الفئة الباغية. وفي لفظ البخاري فيه مرفوعا عن أبي سعيد: ويح عمار تقتله الفئة الباغية يدعوهم إلى الجنة ويدعونه إلى النار

হাদীসের তাখরীজ (সূত্র):

বুখারি অন্য সনদে আবু সায়ীদ খুদরি রা. থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আম্মারকে বিদ্রোহীদল হত্যা করবে। সে তাদেরকে জান্নাতের পথে ডাকবে আর তারা তাকে জাহান্নামের পথে ডাকবে)। [ সহীহ বুখারি হাদীস-৪৪৭; সহীহ মুসলিম, হাদীস-২৯১৬]
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)