ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৮৪৪
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
খাদ্যদ্রব্য চুরি করলে হস্তকর্তন হয় না
(১৮৪৪) তাবিয়ি হাসান বসরি (১১০ হি.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি খাদ্যের কারণে হস্তকর্তন করি না।
كتاب الحدود
عن الحسن مرفوعا : إني لا أقطع في الطعام
হাদীসের তাখরীজ (সূত্র):
(আবু দাউদ তার মুরসাল হাদীসের গ্রন্থে। হাদীসটি মুরসাল। বাকি সনদ শক্তিশালী)। [মারাসীল আবু দাউদ, হাদীস-২৪৫; যাইলায়ি, নাসবুর রায়াহ ৩/৩৬২]