ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৭৭৪
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
রাষ্ট্রপ্রধান বা বিচারকের নিকট মামলা পৌছানোর পরে 'হদ্দ' বা অপরাধের শরীআত নির্ধারিত শাস্তি বন্ধের সুপারিশ করার ভয়াবহতা
(১৭৭৪) যুবাইর ইবনুল আওয়াম রা. থেকে বর্ণিত, তিনি বলেন, কারো শাস্তি মাউকুফের সুপারিশ করা যাবে প্রশাসনের নিকট কেস পৌছানোর আগে (সংশ্লিষ্ট ব্যক্তির কাছে)। যখন কেস প্রশাসনের নিকট পৌঁছে যাবে তখন যে সুপারিশ করবে এবং যার জন্য সুপারিশ করা হবে উভয়কেই অভিশপ্ত করা হবে ।
كتاب الحدود
عن الزبير بن العوام رضي الله عنه: إنما الشفاعة قبل أن يبلغ إلى السلطان فإذا بلغ السلطان لعن الشافع والمشفع
হাদীসের তাখরীজ (সূত্র):
(মালিক১ এবং বাইহাকি কাছাকাছি শব্দে।২ আবু ইয়া'লা ইবন মাসউদ থেকে অনুরূপ কথা উদ্ধৃত করেছেন)। [মুআত্তা মালিক, হাদীস-১৮২৩; মুসনাদ আবু ইয়া'লা, হাদীস-৫৪০১; ইবনুল আসীর, জামিউল উসূল ৩/৬০০]
১। গ্রন্থকার টীকায় বলেন, বিভিন্ন গ্রন্থে এভাবে হাদীসটি মালিকের সূত্রে উল্লেখ করা হয়েছে। মুআত্তায় হাদীসটি রয়েছে। তবে তাতে প্রথম বাক্যটি 'সুপারিশ করা যাবে প্রশাসনের নিকট কেস পৌঁছানোর আগে' নেই। তবে এর অর্থ হাদীসে পাওয়া যায়। হাদীসটিতে বলা হয়েছে, যুবাইর দেখতে পান যে, একব্যক্তি একজন চোরকে ধরে প্রশাসনের কাছে নিয়ে যাচ্ছে। তিনি তাকে মাফ করে দেওয়ার সুপারিশ করেন। লোকটি বলে, আগে একে প্রশাসনের হাতে সোপার্দ করি তারপরে। তখন তিনি বলেন, প্রশাসনের নিকট কেস পৌঁছানোর পরে যে সুপারিশ করবে এবং যার জন্য সুপারিশ করা হবে উভয়কেই অভিশপ্ত করা হবে।
২। [গ্রন্থকার টীকায় মালিকের বর্ণনাটিকে শক্তিশালী মুরসাল বলেছেন। বাইহাকির বর্ণনা সম্পর্কে ইসলাম মানসুর বলেন, এর সনদ মুত্তাসিল এবং সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। দেখুন: ইসলাম মানসুর, তাহকীক সুনানুল কুবরা লিল বাইহাকি ৮/৭১২। -সম্পাদক]