ফিকহুস সুনান ওয়াল আসার

৯. দাসমুক্তির অধ্যায়

হাদীস নং: ১৭৪৮
দাসমুক্তির অধ্যায়
উম্মু ওলাদ' বা মালিকের সন্তানের মা মালিকের মৃত্যুতে আযাদ হবে
(১৭৪৮) তাবিয়ি ইকরিমা (১০৪ হি.) বলেন, উমার রা. বলেছেন, 'উম্মু ওলাদ' বা মালিকের সন্তান ধারণকারিণী দাসীকে তার সন্তান আযাদ করে দিয়েছে, যদিও সেই সন্তান মাতৃগর্ভ থেকে অপূর্ণ অবস্থায় নষ্ট হয়ে পড়ে যায়।
كتاب العتق
عن عكرمة عن عمر رضي الله عنه قال: أم الولد أعتقها ولدها وإن كان سقطا

হাদীসের তাখরীজ (সূত্র):

(বাগাবি হাদীসটির সনদ মুরসাল বা বিচ্ছিন্ন; কারণ ইকরিমা উমারের যুগ পান নি। তবে অন্য সূত্রে ইকরিমা থেকে ইবন আব্বাস থেকে উমার থেকে বর্ণিত হয়েছে)। [ বাগাবি, শারহুস সুন্নাহ, হাদীস-২৪২৮; মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-২১৪৭৮; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-২১৭৮৫]
tahqiqতাহকীক:তাহকীক চলমান