ফিকহুস সুনান ওয়াল আসার
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ১৭০৯
তালাক - ডিভোর্স অধ্যায়
যাদের মধ্যে লিআন হয় না
(১৭০৯) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, চার প্রকার নারীর সাথে লিআন হয় না: মুসলিম স্বামীর খ্রিস্টান স্ত্রী, মুসলিম স্বামীর ইয়াহুদি স্ত্রী, ক্রীতদাসের স্বাধীনা স্ত্রী এবং স্বাধীন ব্যক্তির ক্রীতদাসী স্ত্রী।
كتاب الطلاق
عن عمرو بن شعيب عن أبيه عن جده أن النبي صلى الله عليه وسلم قال: أربع من النساء لا ملاعنة بينهن: النصرانية تحت المسلم واليهودية تحت المسلم والحرة تحت المملوك والمملوكة تحت الحر
হাদীসের তাখরীজ (সূত্র):
(ইবন মাজাহ হাদীসটির সনদ মোটামুটি চলনসই)। [সুনান ইবন মাজাহ, হাদীস-২০৭১; সুনান দারাকুতনি, হাদীস-৩৩৩৯]
আব্দুল বাকী ইবন কানি' (৩৫১ হি.), ঈসা ইবন আবান (২২১ হি.) হাদীসটি সুন্দর সনদে উদ্ধৃত করেছেন । দারাকুতনি বলেন, হাদীসটি মূলত আমর ইবন শুআইবের দাদা আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আসের নিজের মতামত হিসাবে বর্ণিত দ্বিতীয় হিজরি শতকের কোনো কোনো দুর্বল বর্ণনাকারী ভুলক্রমে কথাটিকে রাসূলুল্লাহ (ﷺ) এর কথা হিসাবে বর্ণনা করেছেন ।