ফিকহুস সুনান ওয়াল আসার

৮. তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং: ১৬৮৬
তালাক - ডিভোর্স অধ্যায়
'খোলা' বা স্ত্রীর দেওয়া অর্থের বিনিময়ে স্ত্রীকে পরিত্যাগ করা এক তালাক বলে গণ্য
(১৬৮৬) তাবিয়ি সায়ীদ ইবনুল মুসাইয়িব (৪৫-৯৫ হি.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) খোলাকে একটি বায়িন তালাক বলে গণ্য করেছেন ।
كتاب الطلاق
عن سعيد بن المسيب: جعل رسول الله صلى الله عليه وسلم الخلع تطليقة بائنة

হাদীসের তাখরীজ (সূত্র):

[মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-১৮৪৩৩; যাইলায়ি, নাসবুর রায়াহ ৩/২৪৩; ইবন হাজার, আদ দিরায়াহ ২/৭৫]

হাদীসটি মুরসাল, কারণ সায়ীদ ইবনুল মুসাইয়িব তাবিয়ি, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে দেখেন নি। বাকি সনদ সহীহ। মালিক অনুরূপ মতামত উসমান রা. থেকে উদ্ধৃত করেছেন । দারাকুতনি ও ইবন আদি অনুরূপ হাদীস ইবন আব্বাসের সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে উদ্ধৃত করেছেন। তবে তারা হাদীসটিকে দুর্বল বলে উল্লেখ করেছেন ।

হাদীসের ব্যাখ্যা:

স্ত্রীর অনুরোধে এবং তার প্রদত্ত অর্থের বিনিময়ে স্বামী যদি স্ত্রীকে ছেড়ে দেন তবে একে 'খোলা' বলা হয়। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান