ফিকহুস সুনান ওয়াল আসার
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ১৬৬৭
তালাক - ডিভোর্স অধ্যায়
মাতালের তালাক
(১৬৬৭) তাবিয়ি সায়ীদ ইবনুল মুসাইয়িব ও সুলাইমান ইবন ইয়াসার উভয়ে বলেন, মাতাল ব্যক্তি তালাক দিলে তালাক হবে এবং সে হত্যা করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ।
كتاب الطلاق
عن سعيد بن المسيب وسليمان بن يسار قالا : إذا طلق السكران جاز طلاقه وإن قتل قتل
হাদীসের তাখরীজ (সূত্র):
(মালিক সনদবিহীনভাবে এবং ইবন আবী শাইবা হাসান সনদে । ইবনু হাযম অনুরূপ মতামত উমার রা. থেকে উদ্ধৃত করেছেন । ইবন হাযম আরো বলেন, শা'বি, মুজাহিদ, সায়ীদ ইবনুল মুসাইয়িব, জাবির ইবন যাইদ, উমার ইবন আব্দুল আযীয প্রমুখ তাবিয়ি মাতালের তালাক কার্যকর করেছেন বলে সহীহ সূত্রে বর্ণিত হয়েছে)। [মুআত্তা মালিক, হাদীস-২৩৩০; মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-১৭৯৬৭; যাইলায়ি, নাসবুর রায়াহ ৩/২২৪]