ফিকহুস সুনান ওয়াল আসার
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ১৬৬৫
তালাক - ডিভোর্স অধ্যায়
পাগল ও নির্বোধের তালাক
(১৬৬৫) আলী রা. বলেন, সকল তালাকই বৈধ ও বাস্তবায়িত হবে শুধুমাত্র নির্বোধ (Idiot / demented person) ব্যক্তির তালাক ব্যতীত।
كتاب الطلاق
عن علي رضي الله عنه قال: كل طلاق جائز إلا طلاق المعتوه
হাদীসের তাখরীজ (সূত্র):
(ইবন আবী শাইবা সহীহ সনদে এবং বুখারি তা'লীকরূপে)। (মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-১৭৯১২; মুসান্নাফ আব্দুর রাযযাক, হাদীস-১১৪১৫; সহীহ বুখারি ৭/৫৪]
হাদীসের ব্যাখ্যা:
এখনো এরূপ হয়ে থাকে যে, কোন রোগ-ব্যাধি বা দুর্বিপাকের কারণে মানুষের জ্ঞান-বুদ্ধি ভারসাম্যহীন ও লোপ পেয়ে যায়। আর সে এমন সব কথা বলতে থাকে যা সঠিক জ্ঞান-বুদ্ধির সময়ে বলে না। অথচ নিজের কথা সম্বন্ধে তার পূর্ণ অনুভূতিও থাকে না। এরূপ ব্যক্তিকে معتوه তথা বুদ্ধি লোপপ্রাপ্ত বলা হয়। সুতরাং এরূপ ব্যক্তি যদি এ অবস্থায় স্ত্রীকে তালাক দেয় তবে তা পতিত হবে না। যেভাবে পাগলের তালাক পতিত বলে গৃহীত নয়।
অন্য এক হাদীসে বলা হয়েছে, শরীয়তে তিন ব্যক্তি مرفوع العقل (বুদ্ধি বর্জিত) হিসাবে গণ্য। অর্থাৎ তাদের কোন কথা ও কাজ ধর্তব্য হিসাবে গণ্য করা হবে না এবং তাদের ওপর শরীয়তের নির্দেশ প্রযোজ্য হবে না। ১. নিদ্রিত ব্যক্তি, ২. অপ্রাপ্ত বয়স্ক শিশু ও ৩. জ্ঞান লুপ্ত ব্যক্তি। এতে বুঝা গেল যে, কোন ব্যক্তি যদি নিদ্রিতাবস্থায় কথা বলে এবং সে সময় স্ত্রীকে তালাক দেয় তবে এ তালাক পতিত হবে না। এভাবে ছোট শিশু ও জ্ঞান লুপ্ত ব্যক্তির তালাকও পতিত হবে না।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)