ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৬১৭
বিবাহ-শাদীর অধ্যায়
ইসলাম গ্রহণকারীর বিবাহ
(১৬১৭) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কন্যা যাইনাব রা.কে তার জামাতা আবুল আস ইবনুর রাবী রা.র নিকট ফিরিয়ে দেন নতুন মোহর ও নতুন বিবাহের মাধ্যমে ।
كتاب النكاح
عن عمرو بن شعيب عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم رد ابنته زينب على أبي العاص بن الربيع بمهر جديد ونكاح جديد

হাদীসের তাখরীজ (সূত্র):

(তিরমিযি । তিনি হাদীসটির সনদে দুর্বলতা আছে বলে উল্লেখ করেছেন। হাকিম হাদীসটি উল্লেখ করে কিছু বলেন নি। ইবনুত তুরকমানি হাদীসটি সহীহ বলে উল্লেখ করেছেন)। [সুনান তিরমিযি, হাদীস-১১৪২; সুনান ইবন মাজাহ, হাদীস-২০১০; মুসনাদ আহমাদ, হাদীস-৬৯৩৮; মুস্তাদরাক হাকিম, হাদীস-৬৬৯৫]

তিরমিযি প্রখ্যাত তাবি’-তাবিয়ি ইয়াযীদ ইবন হারূন (২০৬ হি.) থেকে উদ্ধৃত করেছেন যে, ইবন আব্বাস রা.র হাদীসটি সনদের দিক থেকে অধিকতর শক্তিশালী, কিন্তু ফকীহগণ আমর ইবন শুআইবের হাদীসটিই কর্মের জন্য গ্রহণ করেছেন।

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, উভয় হাদীসের মধ্যে সমন্বয় করাই উত্তম। সমন্বয় এভাবে হতে পারে যে, তাঁর কন্যার সম্মান ও মর্যাদার দিকে লক্ষ্য রেখে পূর্ববর্তী বিবাহের কারণেই তিনি তাকে ফিরিয়ে দেন, তবে নতুন একটি আক্‌দ হয়েছিল, যেখানে নতুনভাবে মোহরের কথা উল্লেখ করা হলেও মোহরের পরিমাণে কোনো বৃদ্ধি করা হয় নি। আল্লাহই ভালো জানেন ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান