ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১২৭৬
রোযার অধ্যায়
একজন মুসলিমের সংবাদে রামাদানের চাঁদ দেখা প্রমাণিত করা
(১২৭৬) ইবন আব্বাস রা. বলেন, একজন বেদুঈন নবী (ﷺ) এর কাছে এসে বলে, আমি চাঁদ, অর্থাৎ রামাদানের চাঁদ দেখেছি । তখন তিনি বলেন, তুমি কি সাক্ষ্য দাও যে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই? সে বলে, হ্যাঁ । তিনি বলেন, তুমি কি সাক্ষ্য দাও যে, মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল? সে বলে, হ্যাঁ। তিনি বলেন, হে বিলাল, মানুষের মধ্যে ঘোষণা করে দাও, তারা যেন আগামীকাল (থেকে) সিয়াম পালন করে।
كتاب الصيام
عن ابن عباس رضي الله عنهما قال: جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم فقال إني رأيت الهلال يعني رمضان فقال أتشهد أن لا إله إلا الله؟ قال نعم قال أتشهد أن محمدا رسول الله؟ قال نعم قال يا بلال أذن في الناس فليصوموا غدا

হাদীসের তাখরীজ (সূত্র):

(চার সুনান গ্রন্থ প্রণেতা । হাকিম, ইবন খুযাইমা ও ইবন হিব্বান হাদীসটিকে সহীহ বলেছেন)। [সুনান আবু দাউদ, হাদীস-২৩৪০; সুনান তিরমিযি, হাদীস-৬৯১; সুনান নাসায়ি, হাদীস-২১১৩; সুনান ইবন মাজাহ, হাদীস-১৬৫২; সহীহ ইবন হিব্বান, হাদীস-৩৪৪৬; সহীহ ইবন খুযাইমা, হাদীস-১৯২৩; মুস্তাদরাক হাকিম, হাদীস-১১০৪]

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা গেল যে, চাঁদ দেখার সাক্ষ্য ও সংবাদ গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে এই যে, সংবাদদাতা অথবা সাক্ষ্য প্রদানকারীকে মুসলমান হতে হবে। কেননা, সে-ই এর নাজুকতা ও গুরুদায়িত্ব উপলব্ধি করতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১২৭৬ | মুসলিম বাংলা