ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৮৭
নামাযের অধ্যায়
শহীদ জান্নাতি
(১১৮৭) তাবিয়ি মহিলা হাসনা বলেন, আমার চাচা (আসলাম ইবন সুলাইম রা. আমাকে বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞাসা করলাম, কে জান্নাতে যাবে? তিনি বলেন, নবী জান্নাতে থাকবেন এবং শহীদ জান্নাতে থাকবেন।
كتاب الصلاة
عن حسناء قالت: حدثني عمي قال قلت للنبي صلى الله عليه وسلم من في الجنة؟ قال: النبي في الجنة والشهيد في الجنّة
হাদীসের তাখরীজ (সূত্র):
(আবু দাউদ)। [সুনান আবু দাউদ, হাদীস-২৫২১; মুসনাদ আহমাদ, হাদীস ২০৫৮৩; মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-১৯৫০৩]
[শুআইব আরনাউত বলেন, অজ্ঞাতপরিচয় রাবী হাসনা' বিনতু মুআবিয়ার কারণে সনদ দুর্বল হলেও হাদীসটি হাসান বলে গণ্য। কেননা এর শাহিদ রয়েছে আসওয়াদ ইবন সারী', আনাস ইবন মালিক ও কা'ব ইবন উজরাহর হাদীস । হাফিয ইবন হাজারও হাদীসটিকে হাসান বলেছেন। দেখুন: শুআইব আরনাউত, তাহকীক সুনান আবু দাউদ ৪/১৭৫-১৭৬; তাহকীক মুসনাদ আহমাদ ৩৪/১৯০-১৯১; মুবারকপুরি, তুহফাতুল আহওয়াযি ৬/২৮৮; মুহাম্মাদ আওয়ামা, তাহকীক মুসান্নাফ ইবন আবী শাইবা ১০/৩৩৯; ইবন হাজার, ফাতহুল বারি ৩/২৪৬। -সম্পাদক]