ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৭৯
নামাযের অধ্যায়
মৃত্যু-যন্ত্রণার কাঠিন্য
(১০৭৯) বুরাইদা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুমিন মৃত্যু যন্ত্রণায় কপালের ঘাম ঝরিয়ে মৃত্যুবরণ করেন।
كتاب الصلاة
عن بريدة رضي الله عنه مرفوعا: المؤمن يموت بعرق الجبين
হাদীসের তাখরীজ (সূত্র):
(নাসায়ি। তিরমিযি হাদীসটিকে হাসান বলেছেন। ইবন হিব্বান হাদীসটিকে সহীহ বলেছেন)। [সুনান তিরমিযি, হাদীস-৯৮২; সুনান নাসায়ি, হাদীস-১৮২৯; সহীহ ইবন হিব্বান, হাদীস-৩০১১; সুনান ইবন মাজাহ, হাদীস-১৪৫২]