ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৯৩
নামাযের অধ্যায়
জুমুআর দিনের আযান
(৯৯৩) সায়িব ইবন ইয়াযীদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ), আবু বাকর রা. ও উমার রা.র যুগে জুমুআর দিনের প্রথম আযান দেওয়া হত যখন ইমাম জুমুআর দিনে মিম্বরের উপর বসতেন। উসমান রা.র যুগে যখন মদীনার লোকসংখ্যা খুব বেড়ে গেল তখন উসমান রা. জুমুআর দিনে তৃতীয় আযান প্রদানের নির্দেশ দেন। এই আযানটি মদীনার 'যাওরা' নামক বাজারে৩ প্রদান করা হত । পরবর্তী যুগে এভাবেই জুমুআর আযান চালু থাকল।
كتاب الصلاة
عن السائب بن يزيد رضي الله عنه يقول: إن الأذان يوم الجمعة كان أوله حين يجلس الإمام يوم الجمعة على المنبر في عهد رسول الله صلى الله عليه وسلم وأبي بكر وعمر رضي الله عنهما فلما كان في خلافة عثمان بن عفان رضي الله عنه وكثروا أمر عثمان يوم الجمعة بالأذان الثالث فأذن به على الزوراء فثبت الأمر على ذلك
হাদীসের তাখরীজ (সূত্র):
(বুখারি । আবু দাউদ এই হাদীসটি সায়িব রা. থেকে অন্য একটি দুর্বল সনদে সঙ্কলিত করেছেন । তার বর্ণনায় রয়েছে: كان يؤذن بين يدي رسول الله صلى الله عليه وسلم إذا جلس على المنبر يوم الجمعة على باب المسجد وأبي بكر وعمر رضي الله عنهما রাসূলুল্লাহ (ﷺ) যখন মিম্বারের উপর বসতেন তখন তাঁর সামনে মসজিদের দরজার উপর আযান দেওয়া হত এবং আবু বাকর রা. ও উমার রা. র সময়েও। নীমাবি বলেন, 'মসজিদের দরজার উপরে' কথাটি কোনো সহীহ সনদে বর্ণিত হয় নি) ।৪ [সহীহ বুখারি, হাদীস-৯১৬; সুনান আবু দাউদ, হাদীস-১০৮৮]
দ্বিতীয় আযান বলতে ইকামত বোঝানো হয়। (অনুবাদক)
প্রথম আযান যা খুতবার সময় দেওয়া হয়, দ্বিতীয় আযান সালাতের শুরুতে ইকামত এবং তৃতীয় আযান যা জুমুআর দিনে প্রথমে দেওয়া হয়।
ইবন মাজাহর বর্ণনায় বলা হয়েছে: উসমান যে আযানটি চালু করেন তা মদীনার যাওরা বাজারের একটি ঘরের ছাদের উপর থেকে প্রদান করা হত। (অনুবাদক)
আবু দাউদের বর্ণনার সনদে ইবন ইসহাক রয়েছেন। তিনি মুদাল্লিস ও আনআনা করেছেন। এজন্য সনদটি দুর্বল। শায়খ নাসিরুদ্দীন আলবানি ও অন্যান্য মুহাদ্দিস এ বিষয়ে বিস্তারিত লিখেছেন। (অনুবাদক)

হাদীসের ব্যাখ্যা:
হাদীস থেকে প্রমাণিত হয় যে, হযরত উসমান রা.-এর খিলাফতের পূর্ব পর্যনত্ম জুমআর দিন খতীবের সামনে একবার আযান দেয়া হতো; যেটাকে আমরা বর্তমানে ছানী আযান বলে থাকি। অতঃপর হযরত উসমান রা.-এর যুগে এসে যখন মানুষের সংখ্যা অনেক বেড়ে গেলো তখন নামাযের ওয়াক্ত সম্পর্কে মানুষকে ব্যাপকভাবে জানানোর জন্য তৃতীয় খলীফায়ে রাশেদ হযরত উসমান রা. এ আযানের প্রচলন ঘটালেন। এখন আমাদের জন্য উভয় আযানের অনুকরণ করা ছুন্নাত হবে। কেননা সহীহ হাদীসের বর্ণনায় রসূল স. আমাদেরকে খুলাফায়ে রাশেদার ছুন্নাতের অনুকরণের নির্দেশ দিয়েছেন। (আবু দাউদ-৪৫৫২, মুসনাদে আহমাদ-১৭১৪৪ তিরমিযী-২৬৭৬ এবং ইবনে মাযা-৪২) এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৩৮৪, ২/১৬১)
উল্লেখ্য, সে যুগে ইকামাতকে আযান বলে গণ্য করা হতো। তাই হাদীসে এটাকে তৃতীয় আযান বলা হয়েছে। অন্যথায় আযান হতো দুটি আর ইকামাত একটি।
উল্লেখ্য, সে যুগে ইকামাতকে আযান বলে গণ্য করা হতো। তাই হাদীসে এটাকে তৃতীয় আযান বলা হয়েছে। অন্যথায় আযান হতো দুটি আর ইকামাত একটি।