ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৭৪
নামাযের অধ্যায়
খুতবার বিস্তারিত বিবরণ ও খুতবার পদ্ধতি
(৯৭৪) সামুরা ইবন জুনদুব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রতি জুমুআয় মুমিন পুরুষগণ ও মুমিন নারীগণের জন্য ক্ষমা প্রার্থনা করতেন।
كتاب الصلاة
عن سمرة بن جندب رضي الله عنه مرفوعا: كان يستغفر للمؤمنين والمؤمنات في كل جمعة... وللمسلمين والمسلمات
হাদীসের তাখরীজ (সূত্র):
(হাদীসটি বাযযার সঙ্কলিত করেছেন। হাফিয ইবন হাজার হাদীসটিকে দুর্বল বলে উল্লেখ করেছেন । তাবারানির বর্ণনায় অতিরিক্ত রয়েছে: ‘এবং মুসলিম পুরুষগণ এবং মুসলিম নারীগণের জন্য')। [মুসনাদ বাযযার, হাদীস-৪৬৬৪; হাইসামি, মাজমাউয যাওয়ায়িদ, হাদীস-৩১৬১]