ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৬৭
নামাযের অধ্যায়
সালাতুল হাজাত বা প্রয়োজনের সালাত
(৮৬৭) উসমান ইবন হুনাইফ রা. বলেন, এক অন্ধ ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে বলেন, আপনি আমার জন্য আল্লাহর নিকট দুআ করুন যেন তিনি আমাকে সুস্থ করে দেন। তিনি বলেন, তুমি যদি চাও তাহলে তা দেরি করব, সেটা তোমার আখিরাতের জন্য উত্তম। আর যদি চাও তাহলে তোমার জন্য দুআ করব। লোকটি বলেন, না, বরং আপনি আমার জন্য আল্লাহর নিকট দুআ করুন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে নির্দেশ দেন যে, সে ওযু করবে, এরপর দুই রাকআত সালাত আদায় করবে এবং এই বলে দুআ করবে, 'হে আল্লাহ, আমি আপনার নিকট প্রার্থনা করছি এবং আপনার দিকে মুখ ফেরাচ্ছি (মনোনিবেশ করছি) আপনার নবী, রহমতের নবী মুহাম্মাদ (ﷺ) এর দ্বারা। হে মুহাম্মাদ, আমি আমার এই প্রয়োজনে আমার প্রভুর দিকে মুখ ফেরাচ্ছি আপনার দ্বারা, যেন আমার প্রয়োজনটি মেটানো হয় । হে আল্লাহ, আপনি তাঁর বিষয়ে আমার সুপারিশ কবুল করুন এবং আমার বিষয়ে তাঁর সুপারিশ কবুল করুন'। লোকটি নির্দেশানুসারে কর্ম করে এবং সুস্থতা লাভ করে।
كتاب الصلاة
عن عثمان بن حنيف رضي الله عنه أن رجلا ضريرا أتى النبي صلى الله عليه وسلم فقال: يا نبي الله ادع الله أن يعافيني فقال: إن شئت أخرت ذلك فهو أفضل لآخرتك وإن شئت دعوت لك قال: لا بل ادع الله لي فأمره أن يتوضأ وأن يصلي ركعتين وأن يدعو بهذا الدعاء: اللهم إني أسألك وأتوجه إليك بنبيك محمد صلى الله عليه وسلم نبي الرحمة يا محمد إني أتوجه بك إلى ربي في حاجتي هذه فتقضي وتشفعني فيه وتشفعه في. ففعل الرجل فبرئ
হাদীসের তাখরীজ (সূত্র):
তিরমিযি হাদীসটিকে সহীহ বলেছেন। তিরমিযির বর্ণনায় দুই রাকআত সালাত আদায়ের কথা উল্লেখ করা হয় নি। [মুসনাদ আহমাদ, হাদীস-১৭২৪১; সুনান তিরমিযি, হাদীস-৩৫৭৮; সুনান ইবন মাজাহ, হাদীস-১৩৮৫; সহীহ ইবন খুযাইমা, হাদীস-১২১৯; মুস্তাদরাক হাকিম, হাদীস-১১৮০]
হাদীসটি নাসায়ি ‘আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ' গ্রন্থে সঙ্কলন করেছেন । তার বর্ণনায় দুই রাকআত সালাত ও দুআর কথা বলা হয়েছে। তার বর্ণনায় দুআর ভাষা নিম্নরূপ:
اللهم إني أسألك وأتوجه إليك بنبيي محمد صلى الله عليه وسلم نبي الرحمة يا محمد إني أتوجه بك إلى ربي أن يكشف لي عن بصري اللهم شفعه في وشفعني في نفسي
‘হে আল্লাহ, আমি আপনার নিকট প্রার্থনা করছি এবং আপনার দিকে মুখ ফেরাচ্ছি আমার নবী, রহমতের নবী মুহাম্মাদ (ﷺ) এর দ্বারা । হে মুহাম্মাদ, আমি আমার এই প্রয়োজনে আমার প্রভুর দিকে মুখ ফেরাচ্ছি আপনার দ্বারা, যেন তিনি আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন, হে আল্লাহ, আমার বিষয়ে তাঁর সুপারিশ কবুল করুন এবং আমার বিষয়ে আমার নিজের সুপারিশও কবুল করুন'।
নাসায়ির হাদীসের শেষে রয়েছে, লোকটি যখন ফিরে আসল তখন তার দৃষ্টি ভালো হয়ে গিয়েছে। [নাসায়ি, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ, হাদীস-৬৬০]
তাবারানি হাদীসটি একটি বিস্তারিত ঘটনাসহ সঙ্কলিত করেছেন। তার বর্ণনার সার সংক্ষেপ হল, সাইয়িদুনা উসমান রা.র খিলাফতের সময়ে এক ব্যক্তির একটি প্রয়োজন ছিল খলীফা উসমান রা.র নিকট। এই হাদীসের বর্ণনাকারী সাহাবি উসমান ইবন হুনাইফ রা. ওই ব্যক্তিকে দুই রাকআত সালাত আদায় করে এই দুআর মাধ্যমে প্রার্থনা করতে শিক্ষা দান করেন । এই বর্ণনায় উসমান ইবন হুনাইফ বলেন, 'তুমি ওযু করে... দুই রাকআত সালাত আদায় করবে এবং তারপর বলবে:
اللهم إني أسألك وأتوجه إليك بنبينا محمد صلى الله عليه وسلم نبي الرحمة يا محمد إني أتوجه بك إلى ربي فتقضي لي حاجتي
‘হে আল্লাহ, আমি আপনার নিকট প্রার্থনা করছি এবং আপনার দিকে মুখ ফেরাচ্ছি আমাদের নবী, রহমতের নবী মুহাম্মাদ (ﷺ) এর দ্বারা । হে মুহাম্মাদ, আমি আমার এই প্রয়োজনে আমার প্রভুর দিকে মুখ ফেরাচ্ছি আপনার দ্বারা, যেন আমার প্রয়োজনটি মেটানো হয়'।
উসমান ইবন হুনাইফ রা. বলেন, তুমি এই দুআ করার পরে খলীফা উসমানের নিকট গমন করবে। লোকটি নির্দেশনা মোতাবেক দুআ করে খলীফা উসমান রা.র নিকট গমন করে এবং তার প্রয়োজনটি মেটানো হয়। পরে লোকটি উসমান ইবন হুনাইফ রা.র সাথে সাক্ষাত করে বিষয়টি উল্লেখ করলে তিনি তাকে অন্ধ ব্যক্তি বিষয়ক মূল হাদীসটি বলেন। তাবারানি হাদীসটিকে সহীহ বলে উল্লেখ করেছেন। [তাবারানি, আল মু'জামুল কাবীর, হাদীস-৮৩১১; আল মু'জামুস সাগীর, হাদীস-৫০৮]