ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮২৫
নামাযের অধ্যায়
এক রাকআত বিতর
(৮২৫) আবু সায়ীদ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) অপূর্ণ খণ্ডিত সালাত আদায় করতে, অর্থাৎ এক রাকআত সালাত দ্বারা বিতর আদায় করতে নিষেধ করেছেন।
كتاب الصلاة
عن أبي سعيد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى عن البتيراء أن يصلي الرجل واحدة يوتر بها

হাদীসের তাখরীজ (সূত্র):

(হাদীসটি ইবন আব্দুল বার তামহীদ গ্রন্থে** এবং আব্দুল হক আহকাম গ্রন্থে সঙ্কলিত করেছেন)। [ইবন আব্দুল বারর, তামহীদ ১৩/২৫৪; যাইলায়ি, নাসবুর রায়াহ ২/১২০]

আব্দুল হক হাদীসটিকে ধারণাপ্রসূত ভুল ও দুর্বল বলে উল্লেখ করেছেন । ইবনুল কাত্তান বলেন, 'শায' বা নির্ভরযোগ্য বর্ণনাকারীদের বিপরীত হওয়ার কারণে হাদীসটি দুর্বল। এই হাদীসের অর্থে আরেকটি হাদীস তাবিয়ি মুহাম্মাদ ইবন কা’ব থেকে বর্ণিত হয়েছে। হাদীসটি মুরসাল এবং এর সনদ দুর্বল ।

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, এক রাকআত বিতর, পাঁচ রাকআত বিতর বা এর বেশি রাকআত বিতর আদায়ের পক্ষে অনেক সহীহ হাদীস বর্ণিত হয়েছে। তবে উপরে যা উল্লেখ করা হল, অর্থাৎ তিন রাকআত বিতর আদায়ই উত্তম। আল্লাহই ভালো জানেন।

[গ্রন্থকার টীকায় বলেন, হাদীসটির সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য । -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান