ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮২৩
নামাযের অধ্যায়
তিন রাকআত বিতর, তিন রাকআত শেষ করার আগে সালাম দিবে না
(৮২৩) আনাস রা. বলেন, বিতর তিন রাকআত । তিনি নিজে তিন রাকআত বিতর আদায় করতেন। দ্বিতীয় বর্ণনায়: তিনি তিন রাকআত বিতর আদায় করতেন। তিন রাকআত শেষে ছাড়া সালাম বলতেন না।
كتاب الصلاة
عن أنس رضي الله عنه: الوتر ثلاث ركعات وكان يوتر بثلاث وفي لفظ : لم يسلم إلا في آخرهن
হাদীসের তাখরীজ (সূত্র):
[তাহাবি, শারহু মাআনিল আসার, হাদীস-১৭৪৬, ১৭৪৭]
আরো অনেক সাহাবি ও তাবিয়ি তিন রাকআত বিতর আদায় করতেন বলে বিভিন্ন হাদীসে বর্ণিত হয়েছে। আব্দুর রাহমান ইবন আবার হাদীস সঙ্কলিত করেছেন নাসায়ি ও তাহাবি সহীহ সনদে। উবাই ইবন কা'বের হাদীস সঙ্কলিত করেছেন নাসায়ি সহীহ সনদে । উমার রা.র হাদীস সঙ্কলিত করেছেন তাহাবি সহীহ সনদে। তাহাবি সহীহ সনদে তাবিয়ি আবুল আলিয়াহ থেকে সঙ্কলিত করেছেন যে, সাহাবিগণ তিন রাকআত বিতর আদায় করতেন। তাহাবি হাসান সনদে সঙ্কলিত করেছেন যে, মদীনার সাত তাবিয়ি ফকীহ ঐকমত্য পোষণ করেছেন যে: أن الوتر ثلاث لا يسلم إلا في آخرهن ‘বিতর তিন রাকআত তিন রাকআত শেষ করার আগে সালাম বলা যাবে না'। তাহাবি সহীহ সনদে সঙ্কলিত করেছেন যে: أثبت عمر بن عبد العزيز الوتر بالمدينة بقول الفقهاء ثلاثا لا يسلم إلا في آخرهن - 'তাবিয়ি খলীফায়ে রাশিদ উমার ইবন আব্দুল আযীয মদীনার সাত তাবিয়ি ফকীহর মতানুসারে মদীনায় বিধিবদ্ধ করেন যে, সালাতুল বিতর তিন রাকআত । তিন রাকআতের শেষে ছাড়া সালাম বলবে না'। [সুনান নাসায়ি, হাদীস ১৬৯৯-১৭০১ ও ১৭৩২-১৭৩৬; তাহাবি, শারহু মাআনিল আসার, হাদীস ১৭৪১-১৭৪৩, ১৭৫৭]