ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮০৫
নামাযের অধ্যায়
তিনটি মসজিদ ছাড়া সফর করা যাবে না
(৮০৫) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার মসজিদে একটি সালাত মসজিদে হারাম ছাড়া অন্য যে কোনো মসজিদে এক হাজার সালাতের চেয়ে উত্তম।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: صلاة في مسجدي هذا خير من ألف صلاة فيما سواه إلا المسجد الحرام
হাদীসের তাখরীজ (সূত্র):
[সহীহ বুখারি, হাদীস-১১৯০; সহীহ মুসলিম, হাদীস-১৩৯৪; সুনান তিরমিযি, হাদীস-৩২৫; সুনান নাসায়ি, হাদীস- ২৮৯৯; সুনান ইবন মাজাহ, হাদীস-১৪০৪]
হাদীসের ব্যাখ্যা:
মসজিদে নববী- হিজরতের পর মদীনা তৈয়্যেবায় রাসূলুল্লাহ (ﷺ) যার ভিত্তি রেখেছেন, তারপর যেখানে জীবনভর নামায পড়েছেন এবং যা তাঁর সারা জীবনের সকল দ্বীনি কর্মকান্ড, শিক্ষা-দীক্ষা, হেদায়াত ও পথপ্রদর্শন, দাওয়াত ও জেহাদের কেন্দ্র ছিল। আল্লাহ তা'আলা এটাকে তাঁর পবিত্র ঘর খানায়ে কা'বা ও মসজিদুল হারাম ছাড়া সকল ইবাদতগাহের উপর শ্রেষ্ঠত্ব ও মর্যাদা দান করেছেন।
বিশুদ্ধ হাদীসে রয়েছে যে, এ মসজিদে নববীর একটি নামায সাধারণ অন্য মসজিদের হাজার নামাযের চেয়ে উত্তম। মসজিদে নববীর নামাযকে মক্কার মসজিদুল হারাম ছাড়া অন্যান্য সাধারণ মসজিদের হাজার নামায অপেক্ষা উত্তম বলা হয়েছে।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)