ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৬৬
নামাযের অধ্যায়
সালাতের মধ্যে পদযুগল সারিবদ্ধ করার বিধান ও পা বদল করে আরাম করা মুসতাহাব
(৭৬৬) ইবন মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি একব্যক্তিকে দেখেন যে, সে তার পদযুগল সারিবদ্ধভাবে সোজা করে সালাত আদায়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, লোকটি সুন্নত ছেড়েছে (তার দাঁড়ানো সুন্নতসম্মত হয় নি)।
كتاب الصلاة
عن عبد الله رضي الله عنه أنه رأى رجلا (يصلي) صافا اوصافنا قدميه فقال: أخطأ السنة... لو راوح بينهما كان أحب إلي

হাদীসের তাখরীজ (সূত্র):

(হাদীসটি সায়ীদ ইবন মানসুর সঙ্কলিত করেছেন । অনুরূপ হাদীস আব্দুর রাযযাকও সঙ্কলিত করেছেন। তার বর্ণনায় অতিরিক্ত রয়েছে, যদি লোকটি দুই পায়ের অদল-বদল করত তাহলে তা আমি বেশি পছন্দ করতাম তাহাবি হাদীসটি সঙ্কলিত করেছেন এবং একে দলীল হিসাবে পেশ করেছেন)।** [মুসান্নাফ আব্দুর রাযযাক, হাদীস-৩৩০৬; সুনান নাসায়ি, হাদীস-৮৯৩; মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস- ৭০৬২; তাবারানি, আল মু'জামুল কাবীর, হাদীস-৯৩৪৬; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-৩৫৭০]

[মুহাম্মাদ আওয়ামা বলেন, হাদীসটির সনদ হাসান বা গ্রহণযোগ্য। আলবানি বলেন, দুর্বল । তিনি বলেন, বাইহাকি হাদীসটি উল্লেখ করে বলেন, এটি মুরসাল, অর্থাৎ আবু উবাইদা ও তার পিতা ইবন মাসউদের মাঝে সনদ বিচ্ছিন্ন, কেননা আবু উবাইদা তার পিতা থেকে শ্রবণ করেন নি। পক্ষান্তরে এর বিপরীতে রয়েছে ইবন যুবাইরের কর্ম ও বাণী। আবু দাউদ ও বাইহাকি কর্তৃক ইবন যুবাইরের বাণী বর্ণনার সনদ দুর্বল; তবে ইবন আবী শাইবা সহীহ সনদে তার কর্ম বর্ণনা করেছেন। এবং তিনি সহীহ সনদে ইবন উমার থেকে অনুরূপ কর্ম বর্ণনা করেছেন। দেখুন: সুনান আবু দাউদ, হাদীস-৭৫৪; বাইহাকি, আস সুনানুল কুবরা, তাহকীক: ইসলাম মানসুর ২/১০৬-১০৭, ৫৮৫; আলবানি, ইরওয়াউল গালীল ২/৭৩-৭৪; মুহাম্মাদ আওয়ামা, তাহকীক মুসান্নাফ ইবন আবী শাইবা ৫/৪৬-৪৯। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান