ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৬০
নামাযের অধ্যায়
সালাতের মধ্যে অঙ্গ-প্রত্যঙ্গ প্রশান্ত ও স্থির রাখা
(৭৬০) আবু বাকর সিদ্দীক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমাদের কেউ সালাতে দাঁড়াবে তখন তার অঙ্গ-প্রত্যঙ্গগুলো যেন শান্ত ও স্থির থাকে। ইয়াহুদিরা যেভাবে দেহ দোলায় সেভাবে সে যেন নড়াচড়া না করে বা দেহ না দোলায়।
كتاب الصلاة
عن أبي بكر رضي الله عنه مرفوعا: إذا قام أحدكم في صلاته فليسكن أطرافه ولا يتميل كما تميل اليهود

হাদীসের তাখরীজ (সূত্র):

(হাকিম। তিনি হাদীসটিকে দুর্বল ও অপরিচিত বলে উল্লেখ করেছেন।** হাদীসটির সনদে তিনজন সাহাবির উল্লেখ রয়েছে: আসমা রা., তার মাতা উম্মু রূমান রা. ও পিতা আবু বাকর সিদ্দীক রা.)। [হাকীম তিরমিযি, নাওয়াদিরুল উসুল ২/১৭১]
এই হাদীসের মূল অর্থ মুসলিম সঙ্কলিত নিম্নের হাদীসে রয়েছে ।

[গ্রন্থকার হাদীসটি উদ্ধৃত করে বলেন, 'ইমাম হাকিম হাদীসটি সঙ্কলন করেছেন'। এবং তিনি টীকায় কানযুল উম্মাল গ্রন্থের হাওলা দিয়েছেন। কিন্তু আলী মুত্তাকি তার কানযুল উম্মাল গ্রন্থে হাকিমের পরিবর্তে হাকীম তিরমিযির তথ্যসূত্র উল্লেখ করেছেন। আল্লামা আইনি বলেন, হাদীসটি আবু বাকর রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে। শাইখ আলবানি বলেন, হাদীসটি মাওযূ বা বানোয়াট, এর মূল সমস্যা রাবী হাকাম ইবন আব্দুল্লাহ। আবু হাতিম প্রমুখ মুহাদ্দিস বলেন, তিনি মিথ্যাবাদী; আহমাদ বলেন, তার বর্ণিত সকল হাদীস বানোয়াট। দেখুন: আবু নুআইম, হিলয়াতুল আওলিয়া ৯/৩০৪; ইবন আসাকির, তারীখ দিমাশক ৫৯/২৯০; যাহাবি, মীযানুল ই'তিদাল ১/৫৭২; মুনাবি, ফাইয়ুল কাদীর ১/৪১৩; আলী মুত্তাকি, কানযুল উম্মাল ৭/৫২৮; আইনি, আল বিনায়াহ ২/৪৫১; আলবানি, সিলসিলাহ যয়ীফাহ ৬/২১৪-২১৫। - সম্পাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান