ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬২৩
নামাযের অধ্যায়
সুন্দর স্বরে কুরআন পাঠ ও কুরআন পাঠের নিষিদ্ধ পদ্ধতি
(৬২৩) হুযাইফা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা আরবদের সুরে ও স্বরে কুরআন পাঠ করবে। আর খবরদার! তোমরা পূর্ববর্তী দুই গ্রন্থের অনুসারীদের সুর এবং পাপীদের সুর বর্জন করবে।
كتاب الصلاة
عن حذيفة رضي الله عنه مرفوعا: اقرؤوا القرآن بلحون العرب وأصواتها وإياكم ولحون أهل الكتابين وأهل الفسق

হাদীসের তাখরীজ (সূত্র):

[তাবারানি, আল মু'জামুল আওসাত, হাদীস-৭২২৩]

হাইসামি ও অন্যান্য মুহাদ্দিস উল্লেখ করেছন যে, হাদীসটির সনদ দুর্বল। কারণ একটিমাত্র সনদে তাবারানি তার মু'জামুল আওাত (৭/১৮৩) এ এই হাদীসটি সঙ্কলিত করেছেন। সনদে বাকিয়্যা ইবনুল ওয়ালীদ বলেছেন একজন বৃদ্ধ হুযাইফা রা. থেকে হাদীসটি বলেছেন। এই বৃদ্ধ অজ্ঞাতপরিচয়। এছাড়া বাকিয়্যার হাদীসও তাদলীসের কারণে দুর্বল। দেখুন: মাজমাউয যাওয়ায়িদ ৭/১৬৯।
tahqiqতাহকীক:তাহকীক চলমান