ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৮৪
নামাযের অধ্যায়
মাগরিব ও ইশার সালাতে কুরআন পাঠ
(৫৮৪) আবু আইউব রা. বা যাইদ ইবন সাবিত রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মাগরিবের সালাতে সূরা আরাফ পাঠ করেন । তিনি সূরাটি দুই রাকআতে ভাগ করে পাঠ করেন।
كتاب الصلاة
عن أبي أيوب أو عن زيد بن ثابت رضي الله عنهما أنّ النّبيّ صلى الله عليه وسلم قرأ في المغرب بالأعراف فرقها في الركعتين

হাদীসের তাখরীজ (সূত্র):

[মুসনাদ আহমাদ, হাদীস-২৩৫৪৪; হাইসামি, মাজমাউয যাওয়ায়িদ, হাদীস-২৬৯৯]

হাদীসের ব্যাখ্যা:

কখনো কখনো রাসূলুল্লাহ ﷺ মাগরিবের সালাতে দীর্ঘ দীর্ঘ সূরা পাঠ করেছেন। কিন্তু তিনি বেশির ভাগ সময় মাগরিবের সালাতে ক্ষুদ্র ক্ষুদ্র সূরা পাঠ করতেন। তাই অধিকাংশ আলিমের মতে, যেসব হাদীসে রাসূলুল্লাহ ﷺ কর্তৃক মাগরিবের সালাতে দীর্ঘ সূরা পাঠের বিষয় উদ্ধৃত হয়েছে তা ছিল মূলতঃ ঘটনাচক্রের ব্যাপার। তাঁর সাধারণ আমল অনুযায়ী তিনি মাগরিবের সালাতে ক্ষুদ্র ক্ষুদ্র সূরা পাঠ করতেন। যেমন হযরত উমার (রা) কর্তৃক হযরত আবূ মূসা আশ'আরী (রা)-এর উদ্দেশ্যে লেখা চিঠি থেকে জানা যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান