ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৭৩
নামাযের অধ্যায়
জুমুআ ও দুই ঈদের সালাতে সশব্দে পাঠ
(৫৭৩) আবু ওয়াকিদ লাইসি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঈদুল আযহা ও ঈদুল ফিতরে সূরা কাফ ও সূরা কামার পাঠ করতেন।
كتاب الصلاة
عن أبي واقد الليثي رضي الله عنه: كان رسول الله صلى الله عليه وسلم يقرأ في الأضحى والفطر بق والقرآن المجيد واقتربت الساعة وانشق القمر

হাদীসের তাখরীজ (সূত্র):

[সহীহ মুসলিম, হাদীস-৮৯১; সুনান আবু দাউদ, হাদীস-১১৫৪]
কুরআন কারীমের ৫০ ও ৫৪ নং সূরা।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)