ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৯৬
নামাযের অধ্যায়
মেয়েদের সাজদার পদ্ধতি
(৪৯৬) দ্বিতীয় হিজরি শতকের তাবিয়ি ইয়াযীদ ইবন আবু হাবীব (মৃ: ১২৮ হি.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দুইজন সালাত আদায়কারী মহিলার নিকট দিয়ে গমন করছিলেন। তিনি তাদেরকে বলেন, তোমরা যখন সাজদা করবে তখন তোমাদের দেহের কিছু মাংস মাটির সাথে মিলিয়ে দেবে; কারণ নারী এই বিষয়ে পুরুষের মতো নয়।
كتاب الصلاة
عن يزيد بن أبي حبيب أن رسول الله صلى الله عليه وسلم مر على امرأتين تصليان فقال: إذا سجدتما فضما بعض اللحم إلى الأرض فإن المرأة ليست في ذلك كالرجل

হাদীসের তাখরীজ (সূত্র):

(আবু দাউদ মারাসীল গ্রন্থে। হাদীসটি মুরসাল। তাবিয়ি পর্যন্ত এর সনদ একেবারে আপত্তিকর নয়। বাইহাকি এই অর্থে বর্ণিত অন্যান্য অত্যন্ত দুর্বল হাদীসের চেয়ে এই হাদীসটি ভালো বলে মন্তব্য করেছেন)। [মারাসীল আবু দাউদ, হাদীস-৮৭; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-৩২০১; মা'রিফাতুস সুনান, হাদীস-৪০৫৪]
tahqiqতাহকীক:তাহকীক চলমান