ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৩১
নামাযের অধ্যায়
আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ চুপে চুপে বলা
(৪৩১) আনাস রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ), আবু বাকর ও উমার রা.র সাথে সালাত আদায় করেছি, তাঁরা 'বিসমিল্লাহির রহমানির রাহীম' শব্দ করে বলতেন না।
كتاب الصلاة
عن أنس رضي الله عنه قال: صليت مع رسول الله صلى الله عليه وسلم ومع أبي بكر ومع عمر فلم يجهروا ب(بسم الله الرحمن الرحيم

হাদীসের তাখরীজ (সূত্র):

(আহমাদ সহীহ সনদে। এই হাদীসটি নাসায়ি ও ইবনুল জারূদ সহীহ সনদে সঙ্কলিত করেছেন, সেখানে তিনি অতিরিক্ত বলেছেন, ‘এবং উসমান'। [মুসনাদ আহমাদ, হাদীস-১৩৭৮৪; মুনতাকা ইবনুল জারূদ, হাদীস-১৮১; সুনান নাসায়ি, হাদীস-৯০৭]
tahqiqতাহকীক:তাহকীক চলমান