ফিকহুস সুনান ওয়াল আসার
১- সামগ্রিক মূলনীতিসমূহ
হাদীস নং: ৪০
- সামগ্রিক মূলনীতিসমূহ
শাফাআত
(৪০) ইমরান ইবন হুসাইন রা. রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন, একদল মানুষ মুহাম্মাদ (ﷺ) এর শাফাআতে জাহান্নাম থেকে বের হবে এবং জান্নাতে প্রবেশ করবে। এদেরকে 'জাহান্নামি' বলে আখ্যায়িত করা হবে ।
كتاب الجامع
عن عمران بن حصين رضي الله عنهما رفعه: يخرج قوم من النار بشفاعة محمد صلى الله عليه وسلم فيدخلون الجنة يسمون الجهنميين.
হাদীসের তাখরীজ (সূত্র):
(বুখারি)। [সহীহ বুখারি, হাদীস-৬৫৬৬; সুনান ইবন মাজাহ, দীস-৪৩১৫; সুনান আবু দাউদ, হাদীস-৪৭৪০; সুনান তিরমিযি, হাদীস-২৬০০।
হাদীসের ব্যাখ্যা:
জাহান্নাম থেকে পরিত্রাণ লাভকারীদেরকে জাহান্নামী উপাধি প্রদান করার মধ্যে কোনরূপ অবজ্ঞা বা অবমাননা থাকবে না। বরং এ ধরনের সম্বোধনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামীনের প্রেম ও ভালবাসার ইঙ্গিত থাকবে। তাতে তারা আনন্দিত হবে।
বিঃ-দ্রঃ একথা বারবার স্মরণ হবে যে, আল্লাহ তা'আলা তাদের প্রতি দয়া ও ক্ষমা প্রদর্শন করেছেন এবং রহমান রহিম তাদেরকে ক্ষমা প্রদর্শন করেছেন। যাদের প্রতি দয়া প্রদর্শন করেছেন তাদেরকে সম্মানের চোখে দেখা হবে। কেউ তাদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করবে না। এরূপ করার মানসিকতাও কারও হবে না।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)