ফিকহুস সুনান ওয়াল আসার

১- সামগ্রিক মূলনীতিসমূহ

হাদীস নং: ৩৮
- সামগ্রিক মূলনীতিসমূহ
জাহান্নামের কথা
(৩৮) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের উত্তাপের সত্তর ভাগের একভাগ (মুসলিম)।
كتاب الجامع
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: ناركم هذه جزء من سبعين جزءا من حر (تار) جهنم.

হাদীসের তাখরীজ (সূত্র):

[সহীহ মুসলিম, হাদীস-২৮৪৩; সুনান তিরমিযি, হাদীস-২৫৯০]

গ্রন্থকার হাদীসটি শুধুমাত্র সহীহ মুসলিমে সঙ্কলিত বলে উল্লেখ করেছেন। তবে হাদীসটি সহীহ বুখারিতেও সঙ্কলিত। দেখুন: কিতাবু বাদয়িল খালক, বাবু সিফাতিন নার, সহীহুল বুখারি ৩/১১৯১ [হাদীস নং-৩২৬৫)। (অনুবাদক)

হাদীসের ব্যাখ্যা:

আমাদের পৃথিবীর আগুনের প্রকার এবং মাত্রার বিভিন্নতা রয়েছে যেমন- কাঠের আগুন, ঘাসের আগুনের থেকে তেজ হয়। পাথর এবং কয়লার আগুনের উত্তাপ কাঠের আগুনের চেয়ে অধিক। কোন কোন সময় কোন আগুনের তীব্রতা হয় এ থেকে আমরা সহজে অনুমান বুঝতে পারি যে, আগুনের তীব্রতা এবং উত্তাপের মধ্যে তারতম্য হতে পারে। হাদীসে বর্ণিত জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে অনেকগুণ বেশী দাহিকা সম্পন্ন।

হাদীসে সত্তর সংখ্যাটি নিছক সংখ্যা না বুঝিয়ে অধিক বুঝানোর জন্যও ব্যবহৃত হতে পারে। কারণ আরবী পরিভাষায় এরূপ ক্ষেত্রে সাধারণত অধিক বুঝানোর জন্য সত্তর ও এ জাতীয় সংখ্যা ব্যবহার করা হয়। এমতাবস্থায় হাদীসে ব্যবহৃত সত্তর সংখ্যাটির অর্থ হবে, জাহান্নামের আগুনের উত্তাপ ও শক্তি হবে দুনিয়ার আগুনের অনেক অনেক গুণ বেশী। দুনিয়ার কোন জিনিসের সাথে জান্নাত ও জাহান্নামের তুলনা হতে পারে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)