আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৩৭১
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ -এর জীবিকার বিবরণ
৩৭১। আব্দুল্লাহ ইবন আবু যিয়াদ (রাহঃ)... আবু তালহা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন : একদা আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে ক্ষুধার অভিযোগ করলাম এবং আমরা আমাদের পেটে একেকটি পাথর বেঁধে রেখেছিলাম। রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর পেটে দু'টি পাথর বাঁধা দেখালেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ ، قَالَ : حَدَّثَنَا سَيَّارٌ ، قَالَ : حَدَّثَنَا سَهْلُ بْنُ أَسْلَمَ ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي مَنْصُورٍ ، عَنْ أَنَسٍ ، عَنْ أَبِي طَلْحَةَ قَالَ : شَكَوْنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجُوعَ وَرَفَعْنَا عَنْ بُطُونِنَا عَنْ حَجَرٍ حَجَرٍ ، فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَطْنِهِ عَنْ حَجَرَيْنِ.
قَالَ أَبُو عِيسَى : هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ أَبِي طَلْحَةَ لاَ نَعْرِفُهُ إِلاَ مِنْ هَذَا الْوَجْهِ ، وَمَعْنَى قَوْلِهِ : وَرَفَعْنَا عَنْ بُطُونِنَا عَنْ حَجَرٍ حَجَرٍ ، كَانَ أَحَدُهُمْ يَشُدُّ فِي بَطْنِهِ الْحَجَرَ مِنَ الْجُهْدِ وَالضَّعْفِ الَّذِي بِهِ مِنَ الْجُوعِ.

হাদীসের তাখরীজ (সূত্র):

আবূ ঈসা তিরমিযী (র) বলেন, এই হাদীসটি আবূ তালহার হাদীসের চাইতে কম প্রসিদ্ধ । এই সনদ ছাড়া অন্য কোনভাবে এই হাদীসটি আমার জানা নেই। ورفعنا عنا عن بطوننا عن حجر حجر “আমরা প্রত্যেকে আমাদের পেটে একেকটি পাথর বেঁধে রেখেছিলাম", অর্থ মদীনার লোকদের অভ্যাস ছিল তারা ক্ষুধার তাড়নায় ক্ষুধার দুর্বলতা কাটিয়ে উঠার জন্য পেটে পাথর বেঁধে রাখতো।
tahqiqতাহকীক:তাহকীক চলমান