আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ২৫৪
আন্তর্জাতিক নং: ২৫৫
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
৩৯- রাসূলুল্লাহ্ -এর নিদ্রার বৈশিষ্ট্য
২৫৪। মুহাম্মাদ ইবনুল মুছান্না (রাহঃ)... বারা ইবন 'আযিব (রাযিঃ) সূত্রে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন শয্যা গ্রহণ করতেন তখন ডান হাত গালের নীচে রাখতেন এবং বলতেনঃ
رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ

“হে আমার প্রতিপালক! (পুনরুত্থান দিবসে যে দিন) তোমার বান্দাদের উঠাবে সে দিনের আযাব থেকে আমাকে বাঁচাও!'

২৫৫। মুহাম্মাদ ইবনুল মুছান্না (রাহঃ)... আব্দুল্লাহ (রাযিঃ) সূত্রে অনুরূপ বর্ণিত। তবে তিনি বলেনঃ رب قني عذابك يوم تجمع عبادك
(যে দিন তোমার বান্দাদের একত্র করবে)।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
بَابُ مَا جَاءَ فِي نَوْمِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ : حَدَّثَنَا إِسْرَائِيلُ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ وَضَعَ كَفَّهُ الْيُمْنَى تَحْتَ خَدِّهِ الأَيْمَنِ ، وَقَالَ : رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ قَالَ : حَدَّثَنَا إِسْرَائِيلُ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، عَنْ أَبِي عُبَيْدَةَ ، عَنْ عَبْدِ اللَّهِ ، مِثْلَهُ وَقَالَ : يَوْمَ تَجْمَعُ عِبَادَكَ.

হাদীসের ব্যাখ্যা:

শয়নকালে বিশেষভাবে এ দু'আ পাঠের কারণ স্পষ্টই বুঝা যায় যে, মৃত্যুর সাথে নিদ্রার যে বিশেষ সামঞ্জস্য রয়েছে, সে জন্যে নিদ্রার উদ্দেশ্যে শয্যা গ্রহণকালে তিনি মৃত্যু, পরকাল এবং সেখানকার হিসাব-নিকাশ এবং ছওয়াব ও শাস্তির কথা স্মরণ করতেন। আর আল্লাহর মা'রিফাত সম্পন্ন কোন ব্যক্তির যখন মৃত্যু ও পরকালের কথা স্মরণ হবে, স্বভাবত তাঁর সবচাইতে বড় চিন্তা এবং মনের কথা হবে এই যে, সেই বিষম সঙ্কটকালে যেন সেদিনের কঠোর শাস্তি থেকে নিষ্কৃতি নসীব হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান