আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৬৩
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৬৩। আহমদ ইবন ইবরাহীম দাওরাকী, সালমা ইবন শাবীব ও মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... 'আয়িশা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ্ (ﷺ) মিষ্টি দ্রব্য ও মধু অধিক পছন্দ করতেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ ، وَسَلَمَةُ بْنُ شَبِيبٍ ، وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ ، قَالُوا : حَدَّثَنَا أَبُو أُسَامَةَ ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَائِشَةَ قَالَتْ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ الْحَلْوَاءَ وَالْعَسَلَ.

হাদীসের ব্যাখ্যা:

حلواء আরবীতে প্রতিটি মিষ্টিদ্রব্য ও মিঠাজাতীয় খাবারকে বলে। হাদীসটির মর্ম এই যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট সর্বপ্রকার মিষ্টিদ্রব্য এবং বিশেষভাবে মধু অত্যন্ত প্রিয় ছিল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)