আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৮- বিবিধ প্রসঙ্গ।
হাদীস নং: ৯৪৯
- বিবিধ প্রসঙ্গ।
নবী ﷺ -এর দৈহিক গঠন।
৯৪৯। আনাস ইবনে মালেক (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ (দৈহিক গড়নে) খুব লম্বাটেও ছিলেন না এবং বেঁটেও ছিলেন না, চুনের মতো সাদাও ছিলেন না, আবার একেবারে গমের রং-এর মতোও ছিলেন না, তাঁর চুল সম্পূর্ণ কোঁকড়ানোও ছিলো না এবং সোজাও ছিলো না। আল্লাহ তাআলা তাঁকে চল্লিশ বছর বয়সে নবুওয়াত দান করেন। অতঃপর তিনি মক্কায় দশ বছর এবং মদীনায় দশ বছর কাটান। অতঃপর আল্লাহ তাআলা তাঁকে ষাট বছর বয়সে নিজের কাছে তুলে নেন। তখনও তাঁর মাথা ও দাড়ির চুল পাকেনি, মাত্র বিশটি পাকা চুল ছিলো।**
الابواب الجامعة
بَابُ: صِفَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا رَبِيعَةُ بْنُ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: " كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَيْسَ بِالطَّوِيلِ الْبَائِنِ، وَلا بِالْقَصِيرِ، وَلا بِالأَبْيَضِ الأَمْهَقِ، وَلَيْسَ بِالآدَمِ، وَلَيْسَ بِالْجَعْدِ الْقَطَطِ، وَلا بِالسَّبْطِ، بَعَثَهُ اللَّهُ عَلَى رَأْسِ أَرْبَعِينَ سَنَةً، فَأَقَامَ بِمَكَّةَ عَشْرَ سِنِينَ، وَبِالْمَدِينَةِ عَشْرَ سِنِينَ، وَتَوَفَّاهُ اللَّهُ عَلَى رَأْسِ سِتِّينَ سَنَةً، وَلَيْسَ فِي رَأْسِهِ وَلِحْيَتِهِ عِشْرُونَ شَعْرَةً بَيْضَاءَ
হাদীসের তাখরীজ (সূত্র):
** হযরত মুআবিয়া (রা)-সহ একদল সাহাবীর বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ ﷺ ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন। এই মতটিই সর্বাধিক প্রসিদ্ধ। এদিক থেকে হিসাব করলে রাসূলুল্লাহ ﷺ মদীনায় ১৩ বছর অতিবাহিত করেন। অপরদিকে হযরত আয়েশা (রা), আনাস (রা) ও ইবনে আব্বাস (রা)-র বর্ণনা অনুযায়ী তিনি ৬০ বছর বয়সে ইন্তেকাল করেন। সহীহ মুসলিমে আবদুল্লাহ ইবনে বুসর (রা)-র সূত্রে বর্ণিত আছে যে, তাঁর দাড়ির মাত্র কয়েকটি চুল পেকেছিলো। একই গ্রন্থে আনাস (রা)-র সূত্রে বর্ণিত আছে, তাঁর দাড়িতে মাত্র কয়েকটি সাদা চুল ছিলো। আনাস (রা)-র সূত্রে ইবনে সাদের বর্ণনায় আছে, তাঁর মাথা ও দাড়িতে ১৭ অথবা ১৮টি সাদা চুল ছিলো (অনুবাদক)।