আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৮- বিবিধ প্রসঙ্গ।
হাদীস নং: ৯১৭
- বিবিধ প্রসঙ্গ।
দোয়া চাওয়ার বর্ণনা।
৯১৭। আব্দুল্লাহ ইবনে দীনার (রাহঃ) বলেন, আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) আমাকে দোয়া করতে দেখলেন। আমি দুই হাতের দুই আংগুল দিয়ে ইশারা করেছিলাম। তিনি আমাকে (এরূপ করতে) নিষেধ করলেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা ইবনে উমার (রাযিঃ)-র কথার উপর আমল করি। শুধু এক আঙ্গুল দিয়ে ইশারা করতে হবে।**

الابواب الجامعة
بَابُ: الدُّعَاءِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، وَقَالَ: رَآنِي ابْنُ عُمَرَ، وَأَنَا أَدْعُو، فَأُشِيرُ بِأُصْبُعَيَّ أُصْبُعٍ مِنْ كُلِّ يَدٍ فَنَهَانِي ".
قَالَ مُحَمَّدٌ: وَبِقَوْلِ ابْنِ عُمَرَ نَأْخُذُ، يَنْبَغِي أَنْ يُشِيرَ بِأُصْبُعٍ وَاحِدَةٍ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ

হাদীসের তাখরীজ (সূত্র):
** অর্থাৎ তাশাহ্হুদে اشهد ان لا اله الا الله পড়ার সময় ডান হাতের শাহাদাত আংগুল (তর্জনী) উত্তোলন করা। এ সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ -এর আমল নিম্নরূপঃ আবদুল্লাহ ইবনুয যুবায়ের (রা) থেকে বর্ণিত। “নবী ﷺ যখন তাশাহ্হুদ পড়তেন, তর্জনী দ্বারা ইশারা করতেন (আবু দাউদ, নাসাঈ)। ইবনে উমার (রা) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ “নিশ্চয় এটা (তর্জনী দ্বারা ইশারা) করা শয়তানের প্রতি লোহার তীর নিক্ষেপ অপেক্ষাও কঠিন” (মুসনাদে আহমাদ)।
ওয়াইল ইবনে হুজর (রা) বলেন, অতঃপর রাসূলুল্লাহ ﷺ (আরবী নব্বই-এর বন্ধনের ন্যায়) ডান হাতের কণিষ্ঠা ও অনামিকা আঙ্গুল বন্ধ করলেন ও (মধ্যমা ও বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে) একটি বৃত্ত করলেন এবং তর্জনী উত্তোলন করলেন। এ সময় আমি তাঁকে দেখলাম, তিনি তাশাহ্হুদ পড়তে পড়তে (ইশারার জন্য) তর্জনী নাড়ছেন (আবু দাউদ, দারিমী)। আবু হুমাইদ (রা) বলেন, “তাশাহ্হুদ পাঠের সময় নবী ﷺ তর্জনী দিয়ে ইশারা করতন" (তিরমিযী)। ইবনে উমার (রা) বলেন, “নবী ﷺ তর্জনী দ্বারা (তাশাহ্হুদ পাঠের সময়) ইশারা করতেন (তিরমিযী)। আবু হুরায়রা (রা) বলেন, “এক ব্যক্তি (সাদ ইবনে আবু ওয়াক্কাস) দুই হাতের দুই আঙ্গুল দিয়ে ইশারা করলেন। রাসূলুল্লাহ ﷺ আমরা তাকে বলেনঃ আরে একটি, একটি” (তিরমিযী, নাসাঈ, বায়হাকী)। চার মাযহাবের ইমামগণ ও মুহাদ্দিসগণ এসব হাদীসের উপর আমল করেন (অনুবাদক)।