আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৫- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ৭৮৫
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
গোশতের বিনিময়ে পশু খরিদ করা।
৭৮৫। সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি জানতে পেরেছেন যে, রাসূলুল্লাহ ﷺ “গোশতের বিনিময়ে পশু ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই হাদীসের উপর আমল করি । কোন ব্যক্তি জীবিত ছাগলের বিনিময়ে গোশত বিক্রি করলো। তার জানা নেই যে, বিক্রীত গোশতের পরিমাণ বেশী হবে, না ক্রয়কৃত ছাগলের গোশত। এই ধরনের ক্রয়-বিক্রয় বাতিল এবং নাজায়েয। এটা মুযাবানা ও মুহাকালারই অনুরূপ। একইভাবে তৈলবীজের পরিবর্তে তৈল বিক্রি করাও এই নির্দেশের আওতাভুক্ত (অর্থাৎ নাজায়েয)।

كتاب البيوع في التجارات والسلم
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، أَنَّهُ بَلَغَهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى عَنْ بَيْعِ الْحَيَوَانِ بِاللَّحْمِ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، مَنْ بَاعَ لَحْمًا مِنْ لَحْمِ الْغَنَمِ بِشَاةٍ حَيَّةٍ لا يُدْرَى اللَّحْمُ أَكْثَرُ، أَوْ مَا فِي الشَّاةِ أَكْثَرُ، فَالْبَيْعُ فَاسِدٌ مَكْرُوهٌ لا يَنْبَغِي.
وَهَذَا مِثْلُ الْمُزَابَنَةِ وَالْمُحَاقَلَةِ، وَكَذَلِكَ بَيْعُ الزَّيْتُونِ بِالزَّيْتِ، وَدُهْنُ السِّمْسِم بِالسِّمْسِمِ

হাদীসের তাখরীজ (সূত্র):
** এটাও মুরসাল হাদীস। ইমাম আবু দাউদ এটাকে মুরসাল হাদীসের মধ্যে উল্লেখ করেছেন। ইয়াযীদ ইবনে মারওয়ান নিজস্ব সনদ পরস্পরায় এটাকে সাহল ইবনে সাদ (রা)-র মাধ্যমে রাসূলুল্লাহ ﷺ -এর সাথে যুক্ত করেছেন। কিন্তু এটা মনগড়া সনদ, এর নির্ভুলতা প্রমাণিত নয়।
ইমাম আবু হানীফা, আবু ইউসুফ ও ইমাম শাফিঈর ছাত্র মুযানীর মতে, পশুর বিনিময়ে গোশত ক্রয়-বিক্রয় করা জায়েয, গোশত ও পশু একই প্রজাতির হোক বা না হোক। তবে গোশত ও পশুর নগদ আদান-প্রদান হতে হবে। ইমাম মুহাম্মাদের মতে গোশত ও পশু একই প্রজাতির না হলে, যেমন জীবিত ছাগলের বিনিময়ে গরুর গোশত অথবা জীবিত গরুর বিনিময়ে উটের গোশত ক্রয়-বিক্রয় করা জায়েয। ইমাম মালেক, শাফিঈ ও আহমাদের মতে, একই প্রজাতির পশু ও গোশতের মধ্যে বিনিময় করা মূলতই জায়েয নয়। তবে যদি তা একই প্রজাতির না হয়, তাহলে ইমাম মালেক ও আহমাদের মতে এর বিনিময় জায়েয। এ সম্পর্কে ইমাম শাফিঈর দু'টি মত রয়েছে। তার অধিকতর সঠিক মত অনুযায়ী পশু ও গোশত একই প্রজাতির না হলেও এর পারস্পরিক বিনিময় জায়েয নয়। কেননা হাদীসে যে নিষেধাজ্ঞা এসেছে তা সাধারণ অর্থ জ্ঞাপক (অনুবাদক)।