আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১২- শরীআতে যিনা ব্যভিচারের দন্ড বিধি

হাদীস নং: ৬৯৪
- শরীআতে যিনা ব্যভিচারের দন্ড বিধি
রজম (পাথর নিক্ষেপে হত্যা)।
৬৯৪ । আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি উমার ইবনুল খাত্তাব (রাযিঃ)-কে বলতে শুনেছেনঃ কোন বিবাহিত পুরুষ বা স্ত্রীলোক যেনায় লিপ্ত হলে এবং তার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেলে বা গর্ভধারণ অথবা স্বীকারোক্তির মাধ্যমে তা প্রমাণিত হলে, এর শাস্তিস্বরূপ আল্লাহর কিতাবে রজম অর্থাৎ পাথর নিক্ষেপে হত্যার ব্যবস্থা রয়েছে।**
أبواب الحدود في الزناء
بَابُ الْحُدُودِ فِي الزِّنَا
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ الْخَطَّابِ، يَقُولُ: " الرَّجْمُ فِي كِتَابِ اللَّهِ تَعَالَى حَقٌّ عَلَى مَنْ زَنَى إِذَا أُحْصِنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ، إِذَا قَامَتْ عَلَيْهِ الْبَيِّنَةُ، أَوْ كَانَ الْحَبْلُ، أَوِ الاعْتِرَافُ

হাদীসের তাখরীজ (সূত্র):

**এটা হযরত উমার (রা)-র একটি দীর্ঘ ভাষণের অংশবিশেষ। হজ্জশেষে মদীনায় ফিরে এসে তিনি এ ভাষণ দেন । পূর্ণ ভাষণটি সহীহ বুখারী ও অন্যান্য গ্রন্থে উল্লেখ আছে। কুরআনের যে আয়াতের মাধ্যমে রজমের শাস্তি প্রমাণিত, তার তিলাওয়াত রহিত হলেও হুকুম বহাল রয়েছে। আয়াতটি হচ্ছেঃ

الشيخ والشيخة اذا زنيا فارجموهما البتة نكالاً من الله والله عزيز حكيم

“বৃদ্ধ ও বৃদ্ধা যেনায় লিপ্ত হলে তাদের উভয়কে অবশ্যই রজম করো। এটা আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তিবিশেষ । আল্লাহ সর্বশক্তিমান সর্বজয়ী।”
এখানে বৃদ্ধ ও বৃদ্ধা বলতে বিবাহিত পুরুষ ও স্ত্রীলোকদের বুঝানো হয়েছে, তাই তারা পরিণত বয়সের যুবক হোক অথবা বৃদ্ধ। কারণ অবিবাহিত বৃদ্ধ বা বৃদ্ধা যেনায় লিপ্ত হলে তার শাস্তি রজম নয়, বরং বেত্রাঘাত। উল্লেখিত আয়াত সম্পর্কে কোন কোন বিশেষজ্ঞ আলেম বলেছেন, কুরআন মজীদে এই ধরনের কোন আয়াত নেই, যার তিলাওয়াত (পাঠ) মানসূখ (রহিত) হয়েছে অর্থাৎ মূল পাঠ কুরআন থেকে বাদ দেয়া হয়েছে, কিন্তু তার নির্দেশ এখনও বহাল আছে। বিভিন্ন হাদীসে রজম সম্পর্কিত আয়াতের যে উল্লেখ আছে, তার ব্যাখ্যায় তারা বলেছেন, তা মূলত আল্লাহ পাকের নাযিলকৃত অপর একটি কিতাব অর্থাৎ তাওরাতের আয়াত ছিল, কুরআনের আয়াত নয়। এই আয়াত মানসূখ হওয়ার অর্থ—যে কিতাবে এই আয়াত ছিল, সেই কিতাব মানসূখ হয়েছে, কিন্তু তার রজম সম্পর্কিত নির্দেশ বহাল রাখা হয়েছে (অনুবাদক)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৬৯৪ | মুসলিম বাংলা