আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১১- শরীআতে চুরির দন্ড বিধি
হাদীস নং: ৬৯৩
- শরীআতে চুরির দন্ড বিধি
ছিনতাইয়ের শাস্তি।
৬৯৩ । ইবনে শিহাব (রাহঃ) থেকে বর্ণিত। মারওয়ান ইবনুল হাকামের শাসনামলে এক ব্যক্তি অপর এক ব্যক্তির কোন জিনিস ছিনতাই করে। মারওয়ান তার হাত কাটতে চাইলেন। যায়েদ ইবনে ছাবিত (রাযিঃ) তার নিকট এলেন এবং তাকে অবহিত করলেন যে, এর হাত কাটা যাবে না।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। ছিনতাইকারীর হাত কাটা যাবে না। ইমাম আবু হানীফারও এই মত।**

كتاب الحدود والسرقة
بَابُ: الْمُخْتَلِسِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، أَنَّ رَجُلا اخْتَلَسَ شَيْئًا فِي زَمَنِ مَرْوَانَ بْنِ الْحَكَمِ، فَأَرَادَ مَرْوَانُ قَطْعَ يَدِهِ، فَدَخَلَ عَلَيْهِ زَيْدُ بْنُ ثَابِتٍ، فَأَخْبَرَهُ أَنَّهُ لا قَطْعَ عَلَيْهِ.
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا قَطْعَ فِي الْمُخْتَلِسِ.
وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ تَعَالَى

হাদীসের তাখরীজ (সূত্র):
** হযরত জাবের (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ
ليس على خائن ولا منتهب ولا مختلس قطع
“আত্মসাতকারী, লুণ্ঠনকারী ও ছিনতাইকারীর হাত কাটা যাবে না” (তিরমিযী, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজা, মুসনাদে আহমাদ, হাকেম, বায়হাকী)।
এ হাদীসের সমর্থনে ইবনে মাজায় আবদুর রহমান ইবনে আওফ (রা)-র সূত্রে, তাবারানীতে আনাস ইবনে মালেক (রা)-র সূত্রে এবং ইবনুল জাওযী থেকে ইবনে আব্বাস (রা)-র সূত্রে হাদীস বর্ণিত আছে। হাত কাটার পরিবর্তে এসব অপরাধের জন্য ভিন্নতর শাস্তির ব্যবস্থা রয়েছে (অনুবাদক)।