আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১১- শরীআতে চুরির দন্ড বিধি
হাদীস নং: ৬৯১
- শরীআতে চুরির দন্ড বিধি
যে চোরের এক হাত অথবা এক হাত ও এক পা কাটা গেছে।
৬৯১। ইবনে শিহাব যুহরী (রাহঃ) বলেন, আয়েশা (রাযিঃ)-র সূত্রে বর্ণিত আছে যে, যে ব্যক্তি আসমা (রাযিঃ)-র অলংকার চুরি করেছিল তার ডান হাত কাটা ছিল । অতএব আবু বাকর (রাযিঃ) তার বাম পা কাটার নির্দেশ দেন। তার এক হাত ও এক পা কাটা ছিল, এ কথা হযরত আয়েশা (রাযিঃ) অস্বীকার করেছেন। আর ইবনে শিহাব (রাহঃ) এই ধরনের খবর সম্পর্কে তার এলাকার লোকদের তুলনায় অধিক বেশী অবগত ছিলেন। তাছাড়া আমরা হযরত উমার (রাযিঃ) এবং হযরত আলী (রাযিঃ) সম্পর্কে জানতে পেরেছি যে, তারা উভয়ে চোরের ডান হাত ও বাম পায়ের অধিক অঙ্গ কাটার নির্দেশ দিতেন না। এই দু'টি অংগ কাটার পরও যদি কোন ব্যক্তি পুনরায় চুরি করে ধরা পড়তো, তবে তারা উভয়ে তার কাছ থেকে জরিমানা আদায় করতেন, অঙ্গ ছেদন করতেন না। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এটাই সাধারণ মত।
كتاب الحدود والسرقة
قَالَ مُحَمَّدٌ: قَالَ ابْنُ شِهَابٍ الزُّهْرِيُّ: يُرْوَى ذَلِكَ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ: إِنَّمَا كَانَ الَّذِي سَرَقَ حُلِيَّ أَسْمَاءَ أَقْطَعَ الْيَدِ الْيُمْنَى، فَقَطَعَ أَبُو بَكْرٍ رِجْلَهُ الْيُسْرَى، وَكَانَتْ تُنْكِرُ أنْ يَكُونَ أَقْطَعَ الْيَدِ وَالرِّجْلِ، وَكَانَ ابْنُ شِهَابٍ أَعْلَمَ مِنْ غَيْرِهِ بِهَذَا وَنَحْوِهِ مِنْ أَهْلِ بِلادِهِ، وَقَدْ بَلَغَنَا، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، وَعَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّهُمَا لَمْ يَزِيدَا فِي الْقَطْعِ عَلَى قَطْعِ الْيُمْنَى، أَوِ الرِّجْلِ الْيُسْرَى، فَإِنْ أُتِيَ بِهِ بَعْدَ ذَلِكَ لَمْ يَقْطَعَاهُ وَضَمَّنَاهُ.
وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا رَحِمَهُمُ اللَّهُ
وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا رَحِمَهُمُ اللَّهُ