আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৯- কুরবানী,জবাই ও শিকারের বিধান

হাদীস নং: ৬৫৫
- কুরবানী,জবাই ও শিকারের বিধান
আরব খৃস্টানদের যবেহকৃত প্রাণীর বর্ণনা।
৬৫৫ । আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তাকে আরব খৃষ্টানদের যবেহকৃত প্রাণী সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তাদের যবেহকৃত প্রাণী খাওয়ায় কোন দোষ নেই।** অতঃপর তিনি এ আয়াত পাঠ করলেনঃ “তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তবে সে তাদের মধ্যেই গণ্য হবে” (সূরা মাইদাঃ ৫৯)।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। ইমাম আবু হানীফা এবং আমাদের ফিকহবিদদের এটাই সাধারণ মত ।
كتاب الضحايا وما يجزئ منها
بَابُ: ذَبَائِحِ نَصَارَى الْعَرَبِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ثَوْرُ بْنُ زَيْدٍ الدِّيلِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّهُ سُئِلَ عَنْ ذَبَائِحِ نَصَارَى الْعَرَبِ؟ فَقَالَ: «لا بَأْسَ بِهَا» ، وَتَلا هَذِهِ الآيَةَ: " {وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَإِنَّهُ مِنْهُمْ} [المائدة: 51] "، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ

হাদীসের তাখরীজ (সূত্র):

** যেসব প্রাণী আমাদের জন্য হালাল করা হয়েছে— তা যদি আহলে কিতাব অর্থাৎ ইহুদী বা খৃস্টানগণ নিজেদের ভাষায় মহান স্রষ্টার নামে যবেহ করে তবে তার গোশত মুসলমানদের জন্য খাওয়া জায়েয। অনুরূপভাবে যেসব খাদ্যদ্রব্য আমাদের জন্য হালাল করা হয়েছে—তাদের কাছ থেকে তা খাওয়াও আমাদের জন্য বৈধ। এই প্রসঙ্গে সুবিস্তার অবগতির জন্য মাওলানা সায়্যিদ আবুল আলা মওদূদী (র)-এর গ্রন্থ “নির্বাচিত রচনাবলী", ৩য় খণ্ডে “আহলে কিতাবের যবেহকৃত প্রাণীর হালাল-হারাম প্রসঙ্গ" শীর্ষক দীর্ঘ নিবন্ধটি পাঠ করা যেতে পারে (অনুবাদক)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান