আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৯- কুরবানী,জবাই ও শিকারের বিধান
হাদীস নং: ৬৪৬
- কুরবানী,জবাই ও শিকারের বিধান
গুইসাপ খাওয়া সম্পর্কে।
৬৪৬। খালিদ ইবনুল ওয়ালীদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ ﷺ -এর সাথে (তার খালা এবং) নবী ﷺ -এর স্ত্রী মায়মূনা (রাযিঃ)-র ঘরে প্রবেশ করেন। তাঁর সামনে গুইসাপের ভাজা গোশত পেশ করা হলো। তিনি গোশতের দিকে নিজের হাত বাড়ালেন। মায়মূনা (রাযিঃ)-র ঘরে উপস্থিত রাসূলুল্লাহ ﷺ -এর অপর স্ত্রীগণ বললেন, রাসূলুল্লাহ ﷺ যে গোশত খেতে যাচ্ছেন তার নাম বলে দাও। অতএব তারা বললেন, এটা গুইসাপ। তিনি নিজের হাত তুলে নিলেন। আমি (খালিদ) বললাম, এটা কি হারাম? তিনি বলেনঃ “না, তবে এটা আমাদের এলাকার জীব নয়। এজন্য তা খেতে আমার রুচি হয় না।” রাবী বলেন, আমি গোশতের পাত্র নিজের দিকে টেনে নিয়ে তা খেলাম। আর রাসূলুল্লাহ ﷺ তা দেখলেন।
كتاب الضحايا وما يجزئ منها
بَابُ: أَكْلِ الضَّبِّ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنْ خَالِدِ بْنِ الْوَلِيدِ بْنِ الْمُغِيرَةِ، أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْتَ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأُتِيَ بِضَبٍّ مَحْنُوذٍ فَأَهْوَى إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ، فَقَالَ بَعْضُ النِّسْوَةِ اللاتِي كُنَّ فِي بَيْتِ مَيْمُونَةَ: أَخبِرُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَا يُرِيدُ أَنْ يَأْكُلَ مِنْهُ، فَقُلْنَ: هُوَ ضَبٌّ، فَرَفَعَ يَدَهُ، فَقُلْتُ: أَحَرَامٌ هُوَ؟ قَالَ: «لا، وَلَكِنَّهُ لَمْ يَكُنْ بِأَرْضِ قَوْمِي، فَأَجِدُنِي أَعَافُهُ» ، قَالَ: فَاجْتَرَرْتُهُ فَأَكَلْتُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْظُرُ