আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৯- কুরবানী,জবাই ও শিকারের বিধান

হাদীস নং: ৬৩৫
- কুরবানী,জবাই ও শিকারের বিধান
কোরবানী গোশত।
৬৩৫। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ “তিন দিনের অধিক কোরবানীর গোশত খেতে নিষেধ করেছেন।” আব্দুল্লাহ ইবনে আবু বাকর (রাযিঃ) বলেন, আমি একথা আব্দুর রহমান-কন্যা আমরার কাছে উল্লেখ করলাম। তিনি বলেন, ইবনে উমার (রাযিঃ) সত্য কথা বলেছেন। কেননা আমি আয়েশা (রাযিঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ ﷺ -এর যুগে কোরবানীর সময় বনাঞ্চলে বসবাসকারী একদল দুর্ভিক্ষ পীড়িত লোক মদীনায় এসে উপস্থিত হয়। তখন রাসূলুল্লাহ ﷺ বলেনঃ “তোমরা তিন দিনের পরিমাণ গোশত জমা রাখো এবং অবশিষ্টগুলো সদাকা করো।" পরবর্তী কালে বলা হলো, হে আল্লাহর রাসূল! লোকেরা কোরবানীর গোশত দিয়ে উপকৃত হতো, এর চর্বি জমা করে রাখতো এবং এর চামড়া দিয়ে পানির মশক বানাতো। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ “কি ব্যাপার?” লোকেরা বললো, আপনি আমাদেরকে তিন দিনের অধিক কোরবানীর গোশত জমা করে রাখতে নিষেধ করেছেন। তখন রাসূলুল্লাহ ﷺ বলেনঃ “কোরবানীর দিন যে দুর্ভিক্ষ কবলিত একদল লোক এসেছিলো তাদের কারণে আমি এই নিষেধাজ্ঞা আরোপ করেছিলাম। অতএব এখন তোমরা তা খাও, সদাকা করো এবং জমা করে রাখো।”
كتاب الضحايا وما يجزئ منها
بَابُ: لُحُومِ الأَضَاحِي
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ وَاقِدٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ أَخْبَرَهُ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى عَنْ أَكْلِ لُحُومِ الضَّحَايَا بَعْدَ ثَلاثٍ» ، قَالَ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ: فَذَكَرْتُ ذَلِكَ لِعَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، فَقَالَتْ: صَدَقَ، سَمِعْتُ عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ تَقُولُ: " دَفَّ نَاسٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ حَضْرَةَ الأَضْحَى فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: ادَّخِرُوا الثُّلُثَ، وَتَصَدَّقُوا بِمَا بَقِيَ "، فَلَمَّا كَانَ بَعْدَ ذَلِكَ قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، لَقَدْ كَانَ النَّاسُ يَنْتَفِعُونَ فِي ضَحَايَاهُمْ، يَجْمُلُونَ مِنْهَا الْوَدَكَ وَيَتَّخِذُونَ مِنْهَا الأَسْقِيَةَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَمَا ذَاكَ؟ كَمَا قَالَ، قَالُوا: نَهَيْتَ عَنْ إِمْسَاكِ لُحُومِ الأَضَاحِي بَعْدَ ثَلاثٍ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّمَا نَهَيْتُكُمْ مِنْ أَجْلِ الدَّافَّةِ الَّتِي كَانَتْ دَفَّتْ حَضْرَةَ الأَضْحَى، فَكُلُوا وَتَصَدَّقُوا وَادَّخِرُوا
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)