আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৮- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়

হাদীস নং: ৬১৪
- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
এক রিজঈ তালাকপ্রাপ্তা স্ত্রীর এক বা দুই হায়েয হওয়ার পর হায়েয বন্ধ হয়ে গেলে।
৬১৪। শাবী (রাহঃ) থেকে বর্ণিত। আলকামা (রাহঃ) এ বিষয়ে ইবনে উমার (রাযিঃ)-র কাছে জিজ্ঞেস করলে তিনি তাকে স্ত্রীর পরিত্যক্ত সম্পত্তি ভোগ করার অনুমতি দেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এটা নয় মাসের চেয়ে অধিক সময় এবং এরপর তিন মাস। আমরা এটি (ইবনে মাসউদের মত) গ্রহণ করেছি। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের অধিকাংশ ফিকহবিদের এই মত। কেননা কুরআন মজীদে চার ধরনের ইদ্দাতের বর্ণনা এসেছে। পঞ্চম প্রকারের কোন সুযোগ নেই। (১) গর্ভবতীর ইদ্দাত সন্তান প্রসব হওয়া পর্যন্ত, (২) এখনো যার হায়েয আসেনি তার ইদ্দাত তিন মাস, (৩) যার হায়েয আসা বন্ধ হয়ে গেছে তার ইদ্দাতও তিন মাস এবং (৪) যার হায়েয হয় তার ইদ্দাত তিন হায়েয পর্যন্ত। আর তোমরা এই যা উল্লেখ করেছো তা হায়েযগ্রস্ত মহিলার ইদ্দাত নয় এবং অন্য কোন প্রকারের মহিলারও ইদ্দাত নয় ।
كتاب الطلاق
أَخْبَرَنَا عِيسَى بْنُ أَبِي عِيسَى الْخَيَّاطُ، عَنِ الشَّعْبِيِّ، أَنَّ عَلْقَمَةَ بْنَ قَيْسٍ سَأَلَ ابْنَ عُمَرَ عَنْ ذَلِكَ فَأَمَرَهُ بِأَكْلِ مِيرَاثِهَا "، قَالَ مُحَمَّدٌ: فَهَذَا أَكْثَرُ مِنْ تِسْعَةِ أَشْهُرٍ وَثَلاثَةِ أَشْهُرٍ بَعْدَهَا، فَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا، لأَنَّ الِعَدَّةَ فِي كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ عَلَى أَرْبَعَةِ أَوْجُهٍ لا خَامِسَ لَهَا: لِلْحَامِلِ حَتَّى تَضَعَ وَالَّتِي لَمْ تَبْلُغِ الْحَيْضَةَ ثَلاثَةُ أَشْهُرٍ، وَالَّتِي قَدْ يَئِسَتْ مِنَ الْمَحِيضِ ثَلاثَةُ أَشْهُرٍ، وَالَّتِي تَحِيضُ ثَلاثُ حِيَضٍ، فَهَذَا الَّذِي ذَكَرْتُمْ لَيْسَ بِعِدَّةِ الْحَائِضِ، وَلا غَيْرِهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান